Sunday, June 28, 2026

অর্পিতার ২২টি মোবাইল ঘেঁটে চাঞ্চল্যকর তথ্য পেল ইডি! বিপাকে পড়তে চলেছেন পার্থ?

Date:

Share post:

এখনও দু’দিন ইডি হেফাজতে থাকবেন পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই এই ৪৮ ঘন্টায় কেন্দ্রীয় এজেন্সি তদন্তে আরও গতি বাড়াচ্ছে। তারই মাঝে নতুন ব্রেক-থ্রু পেলেন তদন্তকারীরা। পার্থ বান্ধবীর ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ২০টির বেশি মোবাইল ফোন ও ইলেকট্রেনিক ডিভাইস থেকে চাঞ্চল্যকর সব তথ্য হাতে পেয়েছে ইডি। এই সমস্ত তথ্যের উপর ভিত্তি করে পার্থ-অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করার ভাবনায় ইডি।

প্রসঙ্গত, গত ২২ জুলাই আচমকা অর্পিতার ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটে হানা দেয় ইডি। কোটি কোটি টাকার পাশাপাশি উদ্ধার হয় ২২টি মোবাইল ও বেশ কিছু ইলেকট্রেনিক ডিভাইস। মোবাইল ও ডিভাইসের তথ্য জানতে প্রযুক্তির সাহায্য নিয়েছিল ইডি। ইতিমধ্যে সেই রিপোর্টও চলে এসেছে ইডির হাতে। সেই সূত্র ধরেই এবার পার্থ-অর্পিতাকে মুখোমুখি বসিয়ে ইডি জেরা করতে পারে বলে জানা যাচ্ছে।


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...