Saturday, June 27, 2026

অমরশিল্পীর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ট্যুইট মমতার

Date:

Share post:

আজ কিশোর কুমারের ৯৩তম জন্মদিন। অমরশিল্পীর জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, কিংবদন্তী শিল্পীকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই।

আরও পড়ুন:আজ দিল্লি সফরে মমতা

এদিন ট্যুইটে মমতা লেখেন, কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমারের জন্মবার্ষিকীতে আমার বিনম্র শ্রদ্ধা জানাই।তিনি দেশ তথা গোটা বিশ্বের প্রবাসী বাঙালীদের সাংস্কৃতিক শক্তির প্রতিনিধিত্ব করেন, এবং আমি এই প্রতিভাবান শিল্পীকে স্যালুট জানাই।

প্রসঙ্গত, কিশোর কুমারের জন্ম হয়েছিল ১৯২৯ সালের ৪ আগস্ট। একই সঙ্গে তিনি ছিলেন বাবা-মায়ের চতুর্থ সন্তান। কিংবদন্তি এই শিল্পীর আসল নাম আভাস কুমার গাঙ্গুলি। বাংলা সিনেমা থেকে বলিউডে সর্বত্র কিশোর কুমারের কণ্ঠের জনপ্রিয়তা তুঙ্গে ছিল। যদি শুধু গান নয়, একাধারে ছিলেন অভিনেতা, পরিচালক, সঙ্গীত পরিচালক ও লেখক। দর্শকদের মনোরঞ্জিত করার জন্য তিনি ছিলেন একাই একশ।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...