Friday, April 3, 2026

ইডি হেফাজতের মেয়াদ বাড়ল সঞ্জয়ের, দমবন্ধকর পরিবেশে রাখার অভিযোগ শিবসেনার

Date:

Share post:

শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের ইডি হেফাজতের মেয়াদ বাড়ল। ৮ অগাস্ট পর্যন্ত তাঁর ইডি হেফাজতের নির্দেশ  দিয়েছে আদালত। যদিও আদালতে রাউত অভিযোগ করেছেন যে, তাঁকে এমন ঘরে রাখা হয়েছে, যেখানে কোনও জানলা ও ভেন্টিলেশন নেই। এই অভিযোগের প্রেক্ষিতে ইডির থেকে জবাব চায় আদালত। সরকারি আইনজীবী জানান, ঘরে কোনও জানলা নেই, কারণ বাতানুকূল যন্ত্র রয়েছে। এর পরিপ্রেক্ষিতে রাউত বলেন, তাঁর শারীরিক অসুবিধার জন্য শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করতে পারছেন না। এর পরই ইডির তরফে শিবসেনা নেতাকে আশ্বস্ত করে জানানো হয় যে, তাঁকে এমন ঘরে রাখা হবে, যেখানে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন-পুরীর মন্দিরের গর্ভগৃহে খসে পড়ল পলেস্তরা: উদ্বিগ্ন মন্দির কর্তৃপক্ষ, কাঠগড়ায় SSI

বার বার হাজিরা এড়ানোয় রবিবার সকাল ৭টা নাগাদ সঞ্জয় রাউতের বাড়ি পৌঁছন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা৷ সঙ্গে ছিল আধাসামরিক বাহিনী। মুম্বইয়ের বান্দুপ এলাকায় বাড়ি শিবসেনা সাংসদের। ইডির আধিকারিকরা ভিতরে ঢুকতেই বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ। দিনভর শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে জেরা করে ইডি।

সেদিন বিকেলে তাঁকে আটক করেন আধিকারিকরা। গভীর রাতে ইডি গ্রেফতার করে শিবসেনা মুখপাত্রকে। সেদিন জিজ্ঞাসাবাদ চলাকালীন টুইটও করেন সঞ্জয় রাউত। লেখেন, ‘মিথ্যা প্রমাণের ভিত্তিতে মিথ্যা অভিযান৷ মরে গেলেও আত্মসমর্পণ করব না। শিবসেনা ছাড়ব না। কোনও কেলেঙ্কারিতে আমি জড়িত নই। শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের নামে শপথ নিয়ে কথাগুলি বলছি। বালাসাহেব আমাদের লড়াই করা শিখিয়েছেন। শিবসেনার জন্য লড়াই আমি চালিয়ে যাব।’

 

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...