Tuesday, March 31, 2026

মাঙ্কিপক্স নিয়ে তৎপর নবান্ন, হাসপাতালগুলিকে তৈরি থাকতে নির্দেশ স্বাস্থ্যদফতরের

Date:

Share post:

করোনার মাঝেই মাঙ্কিপক্সে সংক্রমিতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রক। আক্রান্তদের মধ্যে একজনের মৃত্যুও হয়েছে। এই পরিস্থিতিতে মাঙ্কিপক্সের মাকাবিলায় তৎপর পশ্চিমবঙ্গ। স্বাস্থ্য দফতরের তরফে ইতিমধ্যেই সংক্রমিতদের জন্য কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে তৈরি রাখা হয়েছে।

আরও পড়ুন:ফের মাঙ্কিপক্সে আক্রান্তের হদিস দিল্লিতে, সংক্রমিতের সংখ্যা বেড়ে ৯

মাঙ্কিপক্স রুখতে আগেভাগেই সতর্কতা জারি করেছে রাজ্যের স্বাস্থ্যদফতর। ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য আলাদা শয্যার বন্দোবস্ত রাখা হয়েছে সেখানে। যাঁরা এই ভাইরাসে আক্রান্ত হবেন এবং যাঁদের শরীরে এর উপসর্গ থাকবে, তাঁদের চিকিৎসার জন্য স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনেও আইসোলেশন বেডের ব্যবস্থা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে শুধু কলকাতাতেই নয় পাশাপাশি রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজগুলিকে আগাম প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।প্রতিটি জেলার অন্তত একটি হাসপাতালে আইসোলেশন বেডের ব্যবস্থা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ রয়েছে এমন রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালগুলিতে যাতে আইসোলেশন বেডের ব্যবস্থা রাখা হয়, সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। মাঙ্কিপক্সের উপসর্গ রয়েছে, এমন কারও হদিশ মিললে তাঁর নমুনা সংগ্রহের জন্য মাইক্রোবায়োলজি দফতরগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

Related articles

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...