Thursday, April 9, 2026

কমনওয়েলথ গেমসে বিভ্রাট, নিরাপত্তাজনীত কারণে খালি করে দেওয়া হল কুস্তির স্টেডিয়াম : সূত্র

Date:

Share post:

কমনওয়েলথ গেমসে বিভ্রাট। গেমসে ম‍্যাচ চলাকালীন মাঝপথেই খালি করে দেওয়া হয় কুস্তির স্টেডিয়াম। সূত্রের খবর, নিরাপত্তাজনীত কারণে খালি করে দেওয়া হয় স্টেডিয়াম। জানা যায় স্টেডিয়ামের ছাদে লাগানো স্পিকার খুলে পড়ে। আর সেই কারণেই ন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কতৃপক্ষের তরফ থেকে।

জানা যায়, চেয়ারম্যানের পাশে স্পিকারটি খুলে পড়ে। সূত্রের খবর, বিভিন্ন খেলার ফল ঘোষণা করার জন্য ওই স্পিকার লাগানো ছিল। স্টেডিয়ামে এই ঘটনার পরেই কিছুক্ষণের জন্য খেলা বন্ধ করা হয়। এছাড়াও জানা যাচ্ছে, ভারতীয় কুস্তিগির দীপক পুনিয়া সেই সময় সবে নিজের লড়াই জিতেছেন।

এই নিয়ে কুস্তির স্টেডিয়ামে থাকা এক কোচ এক সর্বভারতীয় সংবাদসংস্থা বলেন, “সকলে নিরাপদে আছে। আয়োজকরা খুঁটিয়ে দেখছে কোনও রকম ত্রুটি রয়েছে কি না।”

আরও পড়ুন:প্রয়াত প্রাক্তন ফুটবলার নরিন্দর থাপা

 

Related articles

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...