Monday, April 13, 2026

ইডির হেফাজত শেষ, আজ ফের পার্থ-অর্পিতাকে আদালতে পেশ

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ইডি হেফাজতের আজ, শুক্রবারই শেষদিন। তার আগে দুর্নীতিকাণ্ডের রহস্য উন্মোচন করতে মরিয়া ইডি। সকাল হতেই শুরু হয়েছে জেরা পর্ব। যদি মুখে কুলুপ পার্থর বলে দাবি ইডি সূত্রের। এদিন দু’জনেরই স্বাস্থ্য পরীক্ষার পর তাদের আদালতে পেশ করা হবে।  আজ ১১টায়  দু’জনকে সিজিও কমপ্লেক্স থেকে বের করে ইএসআই জোকায় নিয়ে যাওয়া হচ্ছে। তারপরই তাদের ফের বিশেষ আদালতে তোলা হবে পার্থ-অর্পিতাকে।

আরও পড়ুন:বাংলার ‘নকশা’র ভূয়সী প্রশংসা, জাতীয় পুরস্কার পাচ্ছে বাংলার ‘তন্তুজ’

পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে দু’সপ্তাহ আগে গ্রেফতার করে ইডি। প্রথম দফার ১১ দিনের ইডি হেফাজত হয় তাঁদের। দ্বিতীয় দফায় ৩ দিনে ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত।অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ টাকা। যদিও দুজনের কেউই এই টাকার উৎস কী তা নিয়ে মুখ খোলেননি বলে দাবি ইডির।

ইডি সূত্রে জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করা হয় পার্থ-অর্পিতাকে। মুখোমুখি জেরা করার পরে পৃথকভাবেও জেরা করা হয়। শান্তিনিকেতনের যে ৪ সম্পত্তির হদিশ মিলেছে, সেই নিয়ে দু’জনকেই জেরা করেন তদন্তকারী আধিকারিকেরা। জেরা করা হয় জমির দলিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েও। জানা গিয়েছে, এ দিনের জেরায় উঠে এসেছে অপা ইউটিলিটিজ সার্ভিসেস কোম্পানির কথাও। তবে মুখোমুখি জেরাতেও অসহযোগিতার অভিযোগ পার্থর বিরুদ্ধে। তবে কিছুটা হলেও সহযোগীতা করেছে অর্পিতা বলে দাবি ইডির।

জানা গেছে, আজ কিছু CD আদালতে জমা দেবেন ইডি কর্তারা। আর সেখানে থাকা নতুন তথ্যের ভিত্তিতে ফের তাঁদের নিজেদের হেফাজতে চাইতে পারে ইডি। ইডি কর্তাদের দাবি, জেরায় উঠে আসা নতুন নানা তথ্যের ভিত্তিতে পরবর্তী তদন্ত চলবে।

 

Related articles

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...

মোথাবাড়ি কাণ্ডে ফের NIA-র জালে ২ কংগ্রেস নেতা! আপাতত মুক্ত প্রার্থী সায়েম

মালদহের মোথাবাড়ি (Mothobari Incident) কাণ্ডে একের পর এক এনআইএ-এর (NIA) হাতে গ্রেফতার হচ্ছেন কংগ্রেস নেতারা (Congress Leader)। রবিবার...

বাঙালি অভিনেত্রীকে ‘মিষ্টি বার্তা’, আইপিএলের মধ্যেই নতুন সম্পর্কে চাহাল?

আইপিএলের মধ্যেই চর্চায় ফের চাহালের(Yuzvendra Chahal) নতুন সম্পর্ক। ধনশ্রীর পর আরজে মহওয়াশের সঙ্গে দেখা যেতে থাকে চহালকে। এবার...