Monday, April 6, 2026

কেন্দ্রের টাকা নয়ছয় হচ্ছে রাজ্যে: মোদিকে নালিশ শুভেন্দুর, পাল্টা তোপ তৃণমূলের

Date:

Share post:

রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা অর্থের হিসেব সহ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সাক্ষাতের পর এবার রীতিমত নালিশ করে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। চিঠিতে তাঁর দাবি, কেন্দ্রের পাঠানো টাকা নয়ছয় হচ্ছে রাজ্যে।

চিঠিতে শুভেন্দু অভিযোগ করেছেন কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করছে রাজ্য সরকার। মনরেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-সহ বিভিন্ন প্রকল্পে বরাদ্দ যে অর্থ কেন্দ্রের তরফে দেওয়া হয়, তা সঠিক খাতে ব্যবহার করে না রাজ্য প্রশাসন। এ প্রসঙ্গে একশ্রেণির বিডিও, সুপারভাইজাররা এই দুর্নীতির সঙ্গে যুক্ত বলেও অভিযোগ করেন তিনি। তবে শুভেন্দুর এহেন চিঠির পাল্টা তোপ দেগেছে তৃণমূল। বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত করা হচ্ছে। বাংলার উন্নতির পথে বাধা দেওয়ার চেষ্টাতেই প্রধানমন্ত্রীকে এই চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী।

এ প্রসঙ্গে শুভেন্দুকে তোপ দেগে তৃণমূল সংসদ শান্তনু সেন বলেন, শুভেন্দুর (Suvendu Adhikari) চিঠিতে রাজনৈতিক অস্তিত্ব সংকটের বহিঃপ্রকাশ ঘটেছে। আসলে মোদির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাক্ষাতের পর যদি বকেয়া অর্থ রাজ্য পেয়ে যায়, তাহলে অনেকেই অস্বস্তিতে পড়বে। যারা চায় না রাজ্যের উন্নতি হোক, তাদের মুখে ঝামা ঘষে দেওয়া যাবে। সেই কারণেই এ ধরনের অভিযোগ তুলে রাজ্যের উন্নতির পথ স্লথ করার চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, কোভিড, প্রাকৃতিক দুর্যোগ এবং কেন্দ্রীয় প্রকল্প মিলিয়ে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া ১ লক্ষ ৯৬৮ কোটিরও বেশি। সেই টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি তুলে গত শুক্রবার প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ঠিক পরেই টাকা না মেটানোর আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন শুভেন্দু।

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...