Friday, June 19, 2026

প্রকাশিত হল JEE Main-এর দ্বিতীয় সেশনের ফলাফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

Date:

Share post:

প্রকাশিত হল JEE Mains 2022-র দ্বিতীয় সেশনের ফলাফল। পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে আনুষ্ঠানিকভাবে সোমবার সকালে ফলাফল ঘোষণা করা হল। পরীক্ষার্থীরা এনটিএ-র জেইই ওয়েবসাইট – jeemain.nta.nic.in-এ গিয়ে ফলাফল দেখতে পারবেন।

আরও পড়ুন:সোমে চাকরিপ্রার্থীদের সঙ্গে মুখোমুখি বৈঠক শিক্ষামন্ত্রীর

কীভাবে দেখবেন রেজাল্ট? একনজরে দেখে নিন-

1.জেইই মেইন-এর অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in বা National Testing Agency NTA – Exam Result Portal-র ওয়েবসাইট ntaresults.nic.in-তে যান।

2.JEE(Main) Session 2-2022′ লিঙ্কে ক্লিক করুন।

3.অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

4 .এবার স্ক্রিনে আপনার রেজাল্ট দেখতে পারবেন। ভবিষ্যতের জন্য রেজাল্টটি ডাউনলোড অপশনে গিয়ে ক্লিক করুন।

প্রসঙ্গত, এবছর মোট ৬.২৯ লাখ পড়ুয়া জেইই মেন পরীক্ষায় বসেন। গত ২৫ থেকে ৩০ জুলাই এই পরীক্ষাটি হয়েছিল।  এর আগে গত ৭ অগস্ট জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার ফাইনালের (সেশন ২ এর বিই ও বিটেক পেপার) প্রশ্নের ‘অ্যানসার কি’ প্রকাশ করেছিল এনটিএ। এই দুটি সেশন মিলিয়ে যে প্রার্থীরা প্রথম ২.৫ লাখ স্থানে থাকবেন, তাঁরা দিতে পারবেন JEE Advanced 2022 পরীক্ষা।আগামী বৃহস্পতিবার পর্যন্ত জেইই অ্যাডভান্সডের রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চলবে ।

 

Related articles

PAC-র চেয়্যারম্যান পদে ফিরহাদ?

বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট চেয়্যারম্যান কে হবেন? এনিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। এই পদটি বিরোধী দলকে দেওয়াই নিয়ম। এবার...

জলমগ্ন কলকাতা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন অগ্নিমিত্রা

বর্ষার বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক...

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...