Tuesday, June 23, 2026

Uttar Pradesh: মহিলার সঙ্গে অশালীন আচরণ , যোগী রাজ্যে গ্রেফতার বিজেপি নেতা

Date:

Share post:

মহিলার সঙ্গে অভব্য আচরণ করেছেন বিজেপি(BJP) নেতা। যোগীরাজ্যে এহেন কাণ্ডে প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপি সরকারের (BJP government) দিকে। এবার দোষীকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত নেতা শ্রীকান্ত ত্যাগীকে (Shrikant Tyagi) মিরাটে (Meerut) তাঁর এক সঙ্গীর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় নিজেকে বিজেপি কর্মী হিসেবে দাবি করেন শ্রীকান্ত ত্যাগী (Shrikant Tyagi) নামের অভিযুক্ত ব্যক্তি। তিনি নয়ডার গ্র্যান্ড ওমেক্সা সোসাইটির বাসিন্দা। তাঁর বিরুদ্ধে নয়ডার এক মহিলার সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে। জানা যায় তিনি গ্র্যান্ড ওমেক্সা সোসাইটির আবাসনের ভিতরে একটি পার্কের কিছু অংশ বেআইনি ভাবে দখল করেন এবং সেখানে ব্যক্তিগত স্বার্থে গাছ লাগানোর উদ্যোগ নেন। তাতেই বাধা দিতে এগিয়ে আসেন এক স্থানীয় মহিলা। এরপর শুরু হয় বাদানুবাদ তারপরেই মেজাজ হারিয়ে ওই মহিলার সঙ্গে অশালীন আচরণ করেন শ্রীকান্ত বলে অভিযোগ। পাশাপাশি শারীরিক নিগ্রহ করা হয় মহিলাকে। এরপর ভারতীয় দন্ডবিধির ৩৫৪ ধারায় মামলা রুজু করে পুলিশ। অভিযোগ ওঠার পর থেকেই তিনি পালিয়ে যাওয়ার ছক কষতে থাকেন। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই মিরাটের শ্রদ্ধাপুরি অঞ্চল থেকে তাকে গ্রেফতার করল পুলিশ।

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...