Friday, April 3, 2026

আদিবাসীদের অধিকার অব্যাহত থাকবে: বিশ্ব আদিবাসী দিবসে টুইট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আজ ৯ অগাস্ট, বিশ্ব আদিবাসী দিবস৷ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে আদিবাসীদের অবদান অনস্বীকার্য৷ তাঁদের অবদানকে স্বীকৃতি দিতেই ৯ অগাস্ট দিনটিকে বেছে নেওয়া হয়েছে৷ বিশ্ব আদিবাসী দিবসে শুভেচ্ছা বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আদিবাসী দিবস উদযাপনের ডাক দিয়ে টুইট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আসুন আমরা সকল আদিবাসী সম্প্রদায়কে সমাজ ও পরিবেশে তাদের যে অমূল্য অবদান রয়েছে তা স্বীকার করি এবং সমর্থন করি। পশ্চিমবঙ্গ সরকার সর্বদা শিক্ষাশ্রী, জয় জোহর, চা সুন্দরী, লক্ষ্মীর ভাণ্ডার এবং আদিবাসী উন্নয়ন অধিদপ্তর তৈরির মতো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করেছে। তাদের সম্মান এবং তাদের অধিকার রক্ষা অব্যাহত থাকবে।”

প্রতি বছর ৯ অগাস্ট বিশ্ব আদিবাসী দিবস হিসেবে উদযাপন করা হয়। উল্লেখ্য, রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে বলা হয়, ৯ অগাস্ট দিনটিকে আদিবাসীদের দিন হিসেবে পালন করা হবে। ১৯৮২ সালে জেনেভায় রাষ্ট্রসংঘের আদিবাসীদের ওপর ওয়ার্কিং গ্রুপ দিনটিকে স্বীকৃতি দিয়েছিল। সিদ্ধান্ত হয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আদিবাসীরা এই দিনটিকে উপযাপন করতে পারবেন৷

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...