Monday, April 6, 2026

২০০০ সালে প্রথম, নজিরবিহীনভাবে ২২ বছরে অষ্টমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ

Date:

Share post:

গোটা দেশে এমন নজির আর কারও নেই। ২২ বছরের মধ্যে এই নিয়ে রেকর্ড অষ্টমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন JDU প্রধান নীতীশ কুমার। তার মধ্যে একটি টার্মে আবার শপথ গ্রহণের হ্যাট্রিক করেছেন তিনি।

আরও পড়ুন: বড় মাছ ছোট মাছকে গিলে খাচ্ছিল, বুমেরাং হয়েছে! বিহার পালাবদল নিয়ে মন্তব্য সুখেন্দুশেখরের

২০০০ সালে প্রথমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নীতীশ কুমার। তবে সেই পদে ছিলেন মাত্র ৭দিন। এরপর ২০০৫ সালে বিজেপি ও এলজেপির সঙ্গে জোট করে ফের মুখ্যমন্ত্রী হন তিনি। এই পাঁচবছর টানা মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ২০১০ সালে ফের বিজেপির সঙ্গে জোটে থেকে মুখ্যমন্ত্রী হন নীতীশ। তবে পাঁচ বছরের টার্ম পূরণ করার আগেই ২০১৪ সালের মে মাসে লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির পর মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন।

বছর ঘুরতে না ঘুরতেই ২০১৫ সালে ফেব্রুয়ারি ও নভেম্বরে দু’বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন নীতীশ কুমার। ফেব্রুয়ারিতে হাম সুপ্রিমো জিতনরাম মাঝিকে সরিয়ে ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন তিনি। আবার ওই বছরই নভেম্বরে কংগ্রেস ও আরজেডির সঙ্গে জোট করে বিধানসভা ভোটে জেতার পর মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নীতীশ।

দু’বছর কাটতে না কাটতেই ২০১৭ সালের জুলাই মাসে মহাজোট থেকে বেরিয়ে ফের বিজেপির সঙ্গে জোট বেঁধে মুখ্যমন্ত্রী হন নীতীশ কুমার।

২০২০ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করেও বিপর্যয় হয় জেডিইউ-এর। মাত্র ৪৩টি আসন নিজেদের দখলে রাখতে পেরেছিল নীতীশের দল। যদিও জোটসঙ্গী বিজেপি পেয়েছিল ৭৪টি আসন। কিন্তু বিজেপি নীতীশকেই মুখ্যমন্ত্রী পদে রেখে সরকার গঠন করে।

আর গতকাল, মঙ্গলবার ফের বিজেপির জোট ভেঙে কংগ্রেস, আরজেডির সঙ্গে হাত মেলান নীতীশ। আজ, বুধবার রেকর্ড অষ্টমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তিনি। যা এককথায় নজিরবিহীন।

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...