Sunday, April 12, 2026

দেশ যা চায় বিহার তা করে দেখালো: তোপ তেজস্বীর, মোদিকে চ্যালেঞ্জ নীতীশের

Date:

Share post:

অষ্টম বার বিহারের মুখ্যমন্ত্রী(chief minister) পদে শপথ নিয়েছেন নীতীশ কুমার(Nitish Kumar), পাশাপাশি মহাজোটের অংকে উপমুখ্যমন্ত্রী হয়েছেন আরজেডি(RJD) নেতা তেজস্বী যাদব(Tejaswi Yadav)। দায়িত্ব নিয়েই কেন্দ্রের মোদি সরকারকে তোপ দাগলেন নীতীশ-তেজস্বী।

বুধবার বিহারের রাজভবনে শপথ নিয়েই নরেন্দ্র মোদি ও বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নীতীশ। বলে দিলেন, ‘‌২০১৪ সালে মোদি জিতেছেন। কিন্তু ২০২৪ সালে জিতবেন কি?’ নীতীশের এই মহা গটবন্ধন সরকার টিকবে না বলে সম্প্রতি চ্যালেঞ্জ ছুড়েছে বিজেপি। এরই পাল্টা দিয়ে নীতীশ বলেন, “আমার প্রাক্তন সঙ্গীরা সেখানে পৌঁছবে, যেখানে তারা ২০১৫ সালের বিধানসভা ভোটে ছিল।”

নীতীশের পাশাপাশি শপথ গ্রহণের পর কেন্দ্রের মোদি সরকারকে চ্যালেঞ্জ করেন সদ্য দায়িত্বপ্রাপ্ত উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তিনি বলেন, “দেশ যা চায় বিহার তা করে দেখালো। আমাদের শপথ গ্রহণ সেই লক্ষ্যেই। আমাদের লড়াই বেকারত্বের বিরুদ্ধে। আমাদের মুখ্যমন্ত্রী যুবসমাজ ও গরিবদের প্রতি সহানুভূতিশীল। এক মাসের মধ্যেই আমরা গরিব ও যুবকদের বিপুল পরিমাণ চাকরির ব্যবস্থা করব। আমরা এমন কিছু করব যা আগে কখনো হয়নি।

Related articles

গণনা কেন্দ্রে লোডশেডিং হবে না: প্রচারে জনসুনামি থেকে হুঁশিয়ারি অভিষেকের

ভোটার তালিকা থেকে বাংলার ন্যায্য ভোটারদের হিসাব করে বাদ দিয়েই বিধানসভা নির্বাচন বিজেপির থালায় সাজিয়ে দিতে চলেছে নির্বাচন...

দিনক্ষণ চূড়ান্ত নীতীশের ইস্তফার! কে হবেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী

নীতীশ কুমার (Nitish Kumar) রাজ্যসভায় যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই, বিহারে (Bihar) মুখ্যমন্ত্রী কে হবেন এই নিয়ে জল্পনা তুঙ্গে...

মোথাবাড়ির ঘটনায় আইএসএফ নেতা গোলাম রব্বানিকে গ্রেফতার NIA-র, আটক কংগ্রেস প্রার্থী সায়েম

ভোটার তালিকা থেকে নাম বাদের প্রতিবাদে মোথাবাড়িতে মধ্যরাত পর্যন্ত বিচারকদের আটকে রাখা ও অশান্তির ঘটনায় NIA-র হাতে প্রথম...

সোনা জয়ের স্বপ্ন অধরাই, এশিয়ান ব্যাডমিন্টনের ফাইনালে হার আয়ুষের

সোনা জয়ের স্বপ্ন অধরাই থাকল আয়ুষ শেট্টির (Ayush Shetty)। এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ফাইনালে(Asia Championships Final) হেরে গেলেন ভারতীয়...