Wednesday, April 15, 2026

কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অচিন্ত্যকে ৫ লক্ষ টাকা দেবে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ভারোত্তোলনে সোনা জেতেন অচিন্ত্য। স্কোয়াশে সৌরভ ঘোষাল ব্রোঞ্জ জিতেছেন। দু’জনকেই আর্থিক পুরস্কার দেওয়া হবে। বুধবার মোহনবাগান ক্লাবের নবনির্মিত অত্যাধুনিক তাঁবুর উদ্বোধনে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কমনওয়েলথ গেমসে সোনা জিতে রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করেছেন ভারোত্তোলক অচিন্ত্য শিউলি। তাঁকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিচ্ছে রাজ্য সরকার। এ ছাড়া, বাঙালি স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষাল ব্রোঞ্জ জিতেছেন। তাঁকে দু’লক্ষ টাকা দেওয়া হবে। দু’জনকেই সরকারি চাকরি দেওয়ার পরিকল্পনা চলছে।গত ১ অগস্ট কমনওয়েলথে ভারোত্তোলনে সোনা জেতেন শিউলি। ৭৩ কেজি বিভাগে স্ন্যাচিংয়ে অচিন্ত্য অনায়াসে রেকর্ড গড়েন। প্রথম চেষ্টায় তোলেন ১৩৭ কেজি। পরের বার তোলেন ১৪০ কেজি এবং শেষ বার ১৪৩ কেজি। ক্লিন এবং জার্ক বিভাগে প্রথম চেষ্টায় অচিন্ত্য তোলেন ১৬৬ কেজি। পরের বার ১৭০ কেজি তুলতে গিয়ে ব্যর্থ হলেও তৃতীয় চেষ্টায় সেই ওজন তুলে দেন তিনি। গেমস রেকর্ড গড়েন মোট ৩১৩ কেজি তুলে।

আরও পড়ুন – ক্লাসরুমে বসেই চলছে মদ্যপান! একাদশ শ্রেণির ছাত্রদের ‘দাদাগিরিতে’অচলাবস্থা সরিষা হাইস্কুলে
সৌরভ সোনা জেতেন ৪ অগস্ট। ব্রোঞ্জ পদকের ম্যাচে ইংল্যান্ডের জেমস উইলস্ট্রপকে ৩-০ ব্যবধানে হারিয়ে দেন।আগামী ১৬ অগস্ট ‘খেলা দিবসে’ তাঁদের হাতে এই আর্থিক পুরস্কার তুলে দেওয়া হবে।

 

Related articles

এক্সপ্রেস গতিতে প্রচার: পয়লা বৈশাখ থেকে কোন পথে প্রচার, পথ নির্দেশ অভিষেকের

প্রতিপক্ষ যেখানে শুধু বিজেপি বা বিরোধী দলগুলি নয়, সেখানে লড়াইটা যে আরও শক্ত হাতে করতে হবে তা স্পষ্ট...

IPL: ৫ ম্যাচে জয়হীন, সিএসকের ডেরায় হতশ্রী ব্যাটিংয়ে হার রাহানেদের

হারের ধারা অব্যাহত কেকেআরের (KKR)। সিএসকের (CSK) বিরুদ্ধে ৩২ রানে হার নাইটদের। পাঁচ ম্যাচ হয়ে গেল জয়ের দেখা...

ভোটের দিন আমিই থাকব কন্ট্রোল রুমে, স্ট্রং রুমে ৩০০ ‘প্রহরী’, নির্দেশ অভিষেকের

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। হাতে সময় কম। এই পরিস্থিতিতে নির্বাচনী রণকৌশল স্থির করতে এবং কর্মীদের চাঙ্গা করতে...

তৃণমূল ২৩০-এর বেশি: ভার্চুয়াল বৈঠকে শেষ সাত দিন ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা অভিষেকের

নির্বাচনের মাত্র সাতদিন আগে নির্বাচন কমিশন থেকে একের পর এক কেন্দ্রীয় এজেন্সি দিয়ে যখন সব দিক থেকে চেপে...