Thursday, April 16, 2026

Viral Video: চুরির আগে ভক্তি ভরে দেবীকে প্রণাম, মুহূর্তে ভ্যানিশ প্রণামী বাক্স ও গয়না

Date:

Share post:

কথায় আছে অতি ভক্তি চোরের (Thief) লক্ষণ! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও (Viral Video) যা দেখে একই কথা বলতে বাধ্য হবেন আপনিও। মধ্যপ্রদেশের জব্বলপুরের (Jabalpur) একটি মন্দিরে (Temple) চুরি করার আগে সেই ভক্তিই যেন উথলে উঠল চোরের। সোনা-গয়না ও মন্দিরের প্রণামী বাক্স নিয়ে যাওয়ার আগে চোরকে বিগ্রহের সামনে হাতজোড় করে প্রার্থনা করতে দেখা গিয়েছে।

তবে মন্দিরের সিসিটিভিতে (CCTV) ধরা পড়েছে চোরের সমস্ত কাজকর্ম। চুরির কায়দা ও চোরের ভক্তিশ্রদ্ধা নিয়ে ইতিমধ্যেই নেটাগরিকদের মধ্যে বেশ চর্চা শুরু হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে, খালি গায়ে মুখ ঢেকে মন্দিরে এল চোর। তারপর সটান বিগ্রহের সামনে দাঁড়িয়ে করজোড়ে প্রণাম সারল। এগিয়ে গেল প্রণামী বাক্সের দিকে। এরপর হাত সাফাই করে মন্দির থেকে গায়েব চোর। তবে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, শুধু প্রণামী বাক্স বা বিগ্রহের গয়নাই নয়, মন্দিরের দু’টি ঘণ্টাও চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যে চোরকে চিহ্নিত করার চেষ্টা করছে জব্বলপুর থানার পুলিশ (Jabbalpur Police)।

ঘটনার ভিডিওটি দেখে মিশ্র প্রতিক্রিয়া নেটাগরিকদের। কেউ কেউ বলেছেন অতিভক্তি চোরের লক্ষণ। আবার কেউ বলছেন হয়তো দোষের আগে প্রার্থনা করছে চোর। আর যাই হোক গুরু দণ্ড তাঁকে যেন ভগবান না দেন।

Related articles

ভোটার তালিকায় নাম Delete! সপরিবারে স্বেচ্ছামৃত্যুর আবেদন

২০০২ সালের ভোটার তালিকায় (Voter List) নাম ছিল বাবা-মায়ের। এবারের তালিকাতেও আছে। কিন্তু নাম ওঠেনি ছেলের। নিরুপায় হয়ে...

কুড়মিদের আবেগ নিয়ে ডিল করে প্রার্থীপদ: অজিত-রাজেশ মাহাতোদের মুখোশ খুললেন অভিষেক

বাংলার আদিবাসী কুড়মি সমাজের আন্দোলনে বারবার পাশে থেকেছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। যে কেন্দ্রের সরকারের হাত ধরে কুড়মি...

তৃণমূল কোর্টেও জেতে, ভোটেও জেতে: বৈধ ভোটারদের স্বার্থে তৃণমূলের লড়াই মনে করালেন অভিষেক

সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে বাংলার বৈধ ভোটারদের অধিকার রক্ষা করল শীর্ষ আদালত। প্রথম দফার নির্বাচনে ২১ এপ্রিল এবং...

আমি খুব খুশি, আমি মামলা করেছিলাম: সুপ্রিম নির্দেশে বিচারব্যবস্থার জন্য গর্বিত মুখ্যমন্ত্রী

বাংলার বৈধ ভোটারদের ভোটাধিকার রক্ষায় ১৪২ ধারা প্রয়োগ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। নির্বাচনের দু’দিন আগে পর্যন্ত যে...