Saturday, April 4, 2026

আইন আইনের পথে চলবে, অনুব্রত ইস্যুতে মন্তব্য তৃণমূল সাংসদের

Date:

Share post:

পার্থ চট্টোপাধ্যায়ের পর আরেক হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল কেন্দ্রীয় এজেন্সির জালে। গরু পাচার মামলায় অনুব্রতকে আজ, বৃহস্পতিবার সকালে তাঁর বোলপুরের বাড়ি থেকে আটক করে সিবিআই। একটি মহল থেকে দাবি করা হচ্ছে, অনুব্রতকে গ্রেফতার করেছে সিবিআই। আবার অনুব্রতর আইনজীবীদের দাবি, আইনি পদ্ধতি মেনে গ্রেফতার করা হয়নি তাঁদের মক্কেলকে। তবে টেকনিক্যালি আটক হোন বা গ্রেফতার, অনুব্রত এখন সিবিআই-এর জালে।

এই ঘটনায় যখন বাম-বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে, তখন অনুব্রতকে নিয়ে তাঁর দল তৃণমূলের কী অবস্থান এই মুহূর্তে? অনুব্রত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি হওয়ার পাশাপাশি তৃণমূলের জাতীয় কর্মসমিতিতেও রয়েছেন। স্বাভাবিকভাবেই পার্থর পর অনুব্রতর গ্রেফতারিতে কিছুটা অস্বস্তিতে শাসকদল। তৃণমূল নেতারা অবশ্য জানাচ্ছেন, আইন আইনের পথে চলবে। দল সঠিক সময়ে সিদ্ধান্ত জানাবে। যেমন পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে হয়েছিল।

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন “তৃণমূল কোনওরকম দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। সম্প্রতি, এক অভিযুক্ত নেতাকে দল ও মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা হয়েছে। যেটা অন্য কোনও রাজ্যে হয় না, সেটা এরাজ্যে হয়েছে। আইন আইনের মতো চলুক। সঠিক সময়ে দল সিদ্ধান্ত নেবে। কিন্তু সিবিআইয়ের ক্ষেত্রে আমরা দেখেছি, তদন্ত ঢিমেতালে চলে। অনেক তদন্ত ১০-১২ বছরেও শেষ হয়নি। আমরা চাই, এই মামলার তদন্ত দ্রুত শেষ হোক।”

আইন আইনের পথে চলুক বললেও, কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ। তাঁর কথায়, সিবিআইয়ের এফআইআরে নাম থাকা শুভেন্দু অধিকারী এখনও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে ঘুরে বেড়ান। কিন্তু তাঁর ক্ষেত্রে কোনও পদক্ষেপ হয়না। বেছে বেছে বিরোধী নেতাদেরকেই ধরে সিবিআই-ইডি।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...