Tuesday, March 31, 2026

Corona Update: মেট্রো সিটিতে চোখ রাঙাচ্ছে করোনা! চিন্তা বাড়াচ্ছে দিল্লি, মুম্বই

Date:

Share post:

করোনা (Corona) নিয়ে বাড়ছে চিন্তা। বিশেষ করে মেট্রো শহরের (Metro City) আক্রান্তের সংখ্যা মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়াচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry)। সক্রিয় সংক্রমণ আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। যদিও রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে সামান্য কমেছে। সংক্রমণ বাড়লেও অবশ্য গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। তবে দিল্লি (Delhi) আর মুম্বই (Mumbai) নিয়ে চিন্তা বাড়ছে।

দেশের সক্রিয় রোগীর সংখ্যা বর্তমানে ১ লক্ষ ২৫ হাজার ৭৬ জন। চতুর্থ ঢেউ নিয়ে বাড়ছে চিন্তা। করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃত ৫০ জন। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.২৮ শতাংশ। চিন্তায় রাখছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির করোনা পরিসংখ্যান। দিল্লি এবং মুম্বই নিয়ে নতুন করে চিন্তায় স্বাস্থ্যমন্ত্রক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৫ লক্ষ ৫৫ হাজার ৪১ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। গত একদিনে রাজধানী দিল্লিতে প্রায় ২ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৮ জনের। বাণিজ্য নগরীতে গত একদিনে প্রায় ৮০ শতাংশ বেড়েছে দৈনিক সংক্রমণ বলে খবর। পরিস্থিতির দিকে নজর রেখে এবার সংক্রমণে রাশ টানতে মাস্ক পরা বাধ্যতামূলক জানিয়েছে দিল্লি সরকার (Delhi Government)। নিয়ম না মানলে গুনে গুনে জরিমানা দিতে হবে বলে জানান হয়েছে সরকারি নির্দেশিকায়।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...