Monday, June 8, 2026

মাত্র ৩০ মিনিটেই শেষ মরশুমের প্রথম ডার্বির অনলাইন টিকিট

Date:

Share post:

২৮ আগস্ট মরশুমের প্রথম ডার্বির (Derby)। ডুরান্ড কাপে (Durand Cup) ২৮ আগস্ট ইমামি ইস্টবেঙ্গলের (Emami Eastbengal) মুখোমুখি এটিকে মোহনবাগান (Atk Mohunbagan)। আর সূত্রের খবর, মরশুমের প্রথম ডার্বির প্রথম দফার অনলাইন টিকিট শেষ মাত্র ৩০ মিনিটেই। যুবভারতীতে ইস্ট-মোহন ম্যাচ দেখার জন্য এখন ভরসা শুধুই অফলাইন টিকিট।

২৮ আগস্ট ডুরান্ড কাপে মরশুমের প্রথম ডার্বি। প্রায় দু’বছর পর যুবভারতীতে ফিরছে কলকাতার ঐতিহ্যবাহী ডার্বি। আর সেই ম‍্যাচ ঘিরেই উন্মাদনা তুঙ্গে বাংলার ফুটবল প্রেমীদের। সূত্রের খবর, মরশুমের প্রথম ডার্বির প্রথম দফার অনলাইন টিকিট শেষ মাত্র ৩০ মিনিটেই। জানা যাচ্ছে, অনলাইনে ফের টিকিট পাওয়া যাবে, তবে তা শুধুই বক্স অফিসের জন‍্য। ডার্বির তিন দিন আগে সেই টিকিট পাওয়া যেতে পারে বলে সূত্রের খবর।  এছাড়াও জানা যাচ্ছে, যুবভারতীতে মোহনবাগান বনাম ইমামি ইস্টবেঙ্গল ম্যাচ দেখার জন্য এখন ভরসা শুধুই অফলাইন টিকিট। অফলাইন টিকিট মিলবে সমর্থকদের জন‍্য।

এদিকে অন্য ম্যাচের টিকিট এখনও অনলাইনে পাওয়া যাচ্ছে। এটিকে মোহনবাগান, ইমামি ইস্টবেঙ্গল, মহমেডানের বিভিন্ন ম্যাচের টিকিট বিক্রি চলছে। অনলাইনে ৫০ টাকা দামের টিকিট কিনতে পারেন সমর্থকরা।

আরও পড়ুন:কমনওয়েলথ গেমস শেষে নিখোঁজ পাকিস্তানের দুই বক্সার, জানাল সে দেশের জাতীয় বক্সিং সংস্থা

 

 

Related articles

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...