Tuesday, June 9, 2026

শান্তা মণ্ডল বদলি মামলায় CBI তদন্তের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

Date:

Share post:

শিক্ষিকা শান্তা মণ্ডল(Shanta Mandol) বদলি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Abhijeet Ganguly)। তবে সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশে স্থগিতাদেশ দিল বিচারপতি রবি কিশান কাপুর এবং বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চ(division bench)। চার সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়েছে।

শিক্ষিকা শান্তা মণ্ডল ২০১৬ সালে শিলিগুড়ি শ্রীগুরু বিদ্যালয়ের সহ শিক্ষিকা হিসেবে যোগ দেন। এরপর ২০১৯ সালে তিনি প্রধান শিক্ষিকা পদের জন্য পরীক্ষা দেন। তিনি বীরপাড়া গার্লস স্কুলে বদলি হন। সেখানে চাকরিতে যোগও দেন। অভিযোগ, এরপর তিনি এক বছরের মধ্যে শিলিগুড়ি অমিয় পাল চৌধুরী স্কুলে আবার যোগ দেওয়ার জন্য সুপারিশ পান। এরপর যেখানে আগে সহ-শিক্ষিকা হিসেবে ছিলেন অর্থাৎ শ্রীগুরু বিদ্যামন্দিরে যোগ দেওয়ার চেষ্টা করেন। স্কুল সার্ভিস কমিশন তাঁকে নিয়োগও করে। এরপরই ওই স্কুলের সহকারী শিক্ষক প্রসূন সুন্দর তরফদার কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। প্রশ্ন ওঠে চাকরির মেয়াদ পাঁচ বছর হওয়ার আগেই কিভাবে এতবার বদলি? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘরে মামলাটি ওঠে। সেখানেই শান্তা মণ্ডলকে বীরপাড়া গার্লস স্কুলে যোগ দেওয়ার জন্য নির্দেশ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং এই বদলি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন। তবে স্কুলে যোগ দেননি ওই শিক্ষিকা। উলটে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান শান্তা মণ্ডল।

শুক্রবার এই মামলার শুনানিতে সিঙ্গেল বেঞ্চের রায়ের উপর চার সপ্তাহের স্থগিতাদেশ জারি করেন বিচারপতি রবি কিশান কাপুর এবং বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চ। এ প্রসঙ্গে শান্তা মণ্ডলের আইনজীবী জানান, “শান্তা মণ্ডলের তরফে ও রাজ্যের হয়ে মোট দুটি আপিল করা হয়েছিল ডিভিশন বেঞ্চে। সামান্য বদলি মামলায় কেন সিবিআই তদন্তের নির্দেশ, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। গোটা বিষয়টা পর্যবেক্ষণ করে সিঙ্গলবেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।”

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...