Tuesday, June 9, 2026

ইডেনে ফের ব‍্যাট হাতে নামতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

ফের ইডেনে ব‍্যাট হাতে নামতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে লেজেন্ডস লিগ ক্রিকেটে নামছে ভারত বনাম বিশ্ব একাদশ। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। যে দলের নাম রাখা হয়েছে ইন্ডিয়া মহারাজস। ওপর দিকে বিশ্ব একদশকে নেতৃত্ব দেবেন ইয়ন মর্গ‍্যান। ইয়ন মর্গ‍্যানের দলের নাম দেওয়া হয়েছে ওয়ার্ল্ড জায়েন্টস। আর সেই ম‍্যাচ হতে চলেছে ক্রিকেটের নন্দনকাননে। ১৫ সেপ্টেম্বর হতে চলেছে লেজেন্ডস ক্রিকেট প্রতিযোগিতার সেই ম‍্যাচ।

এই নিয়ে লেজেন্ডস লিগ ক্রিকেটের কমিশনার রবি শাস্ত্রী বলেন, “স্বাধীনতার ৭৫ বছর পালন করছি আমরা। এটা খুবই গর্বের জায়গা। ভারতীয় হিসাবে আমার কাছে এটা খুবই আনন্দের যে, এবারের লিগ আমরা স্বাধীনতার ৭৫তম বছরের উদ্যযাপনে উৎসর্গ করছি।”

ওপরদিকে লেজেন্ডস লিগের সিইও রমন রাহেজা বলেন, “মোট ২২ দিনের প্রতিযোগিতা হবে। খুব তাড়াতাড়ি আমরা বাকি ক্রিকেটারদের নাম ঘোষণা করব।”

সূত্রের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল ইন্ডিয়া মহারাজসের হয়ে দলে রয়েছেন, বীরেন্দ্র সেহওয়াগ, মহম্মদ কাইফ, ইউসুফ পাঠান, এস বদ্রিনাথ, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল, এস শ্রীসন্ত, হরভজন সিং, নমন ওঝা, অশোক দিন্দা, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, আরপি সিং এবং যোগিন্দর শর্মারা।

আরও পড়ুন:India Team: নেতৃত্ব গেল ধাওয়ানের, জিম্বাবোয়ে সিরিজে অধিনায়ক রাহুল

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...