Tuesday, June 9, 2026

ঝাড়খণ্ডের তিন বিধায়কের  জামিন হল না, পরের শুনানি হবে জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে

Date:

Share post:

ঝাড়খণ্ডের (Jharkhand) তিন বিধায়কের জামিন হল না, কলকাতা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের পরিবর্তে পরের শুনানি হবে জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে।এই মামলায় নতুন করে ৪৬৭ ধারা যুক্ত হয়েছে। ফলে বিধায়করা দোষী সাব্যস্ত হলে তাঁদের কমপক্ষে ১০ বছরের জেল হতে পারে। আর ১০ বছরের সাজার ক্ষেত্রে জামিনের আবেদন একক বেঞ্চে করা যায় না। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চের (Single Bench) পরিবর্তে তাই মামলাটির শুনানি হবে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে (Division Bench)।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, এই মামলায় নতুন করে ৪৬৭ ধারা যুক্ত হয়েছে, আর সেই কারণেই অপরাধের গুরুত্ব আরও বেড়েছে।ফলে বাড়বে সাজার মেয়াদও। আর সেই কারনেই মামলাটি এখন থেকে জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ শুনবেন।শুক্রবার বিকালেই বিচারপতি বাগচির ডিভিশন বেঞ্চে অভিযুক্ত বিধায়কদের জামিনের মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।  গতকালই আদালত জানিয়েছিল, ঝাড়খণ্ডের অভিযুক্ত তিন কংগ্রেস বিধায়কদের (Congress MLA) জামিন প্রক্রিয়া সঠিক পদ্ধতি মেনে হয়নি। বৃহস্পতিবার সেই কারণেই জামিনের আবেদন নাকচ করে দেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই হাওড়ার সাঁকরাইলের পাঁচলা থানা এলাকায় গাড়ির ভিতর প্রায় ৫০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার হন ঝাড়খণ্ড কংগ্রেসের তিন বিধায়ক। জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পরই তিনজনকে তুলে দেওয়া হয় সিআইডির হাতে। ধৃতরা হলেন ঝাড়খণ্ডের জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি, খিরজির বিধায়ক রাজেশ কাচ্ছাপ এবং কোলেবিরার বিধায়ক নমন বিক্সাল।

 

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...