Saturday, March 14, 2026

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন না করলে কী হবে? জানালেন বিজেপি নেতা

Date:

Share post:

১৫ অগাস্ট, স্বাধীনতা দিবস। এই ধ্বনিতে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলিত হয় দেশের সর্বত্র। দেশের প্রায় প্রত্যেক মানুষই এই দিনটিকে মর্যাদা দেওয়ার জন্য পতাকা উত্তোলনে সামিল হন। কিন্তু এই পতাকা উত্তোলনকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করলেন উত্তরাখণ্ডের (Uttarakhand) বিজেপি প্রধান মহেন্দ্র ভাট।

‘আজাদী কা অমৃত মহোৎসব’ উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপি প্রধান মহেন্দ্র ভাট।  আর সেখান থেকে তিনি বলেন, যারা পতাকা উত্তোলন করবেন না তাঁদের ওপর বিশ্বাস রাখা যাবেনা। এ ব্যাপারে তিনি বিশেষ নজর রাখার কথা বলেন। সঙ্গে আরও বলেছেন, যারা পতাকা উত্তোলন করবে না, সেই বাড়িগুলির ছবি তুলে রাখতে হবে। প্রশ্ন তুলে মহেন্দ্র আরও বলেছেন, জাতীয় পতাকা তুলতে একজন ভারতীয় নাগরিকের কোনও আপত্তি থাকার কথা নয়। প্রসঙ্গত, হর ঘর তেরঙ্গা কর্মসূচি পালন করতে মানুষকে জোর করা হচ্ছে বলে প্রচুর অভিযোগ উঠেছে।

আর বিজেপি নেতার এই বক্তব্য সামনে আসতেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। পরিস্থিতি সামাল দিতে পালটা সাফাই দিয়েছেন বিজেপি নেতা। তিনি জানিয়েছেন, শুধুমাত্র বিজেপি কর্মীদের উদ্দেশ্য করেই বক্তব্য রেখেছিলেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশ যাতে সবাই মেনে চলে তাই তিনি এই কথা বলেছেন। যদিও তাতে বিতর্ক বিশেষ কিছুই কমছে না।

প্রসঙ্গত, ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই একাধিক অভিযোগ সামনে আসছে। জোর করে মানুষকে পতাকা কিনতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে উত্তরাখণ্ডের বিজেপি নেতার এই বক্তব্য বিতর্ক যে আরও বাড়িয়ে তুলল তা নিয়ে কোন সন্দেহ নেই।

আরও পড়ুন- স্বেচ্ছামৃত্যুর জন্য বিদেশ যাওয়া? রোগীকে আটকাতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ পরিবার

 

 

 

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...