Saturday, April 4, 2026

ঝাড়খণ্ডকে ভাঙার ষড়যন্ত্র রুখেছি, বিজেপির হাতছাড়া বিহার: তীব্র কটাক্ষ মমতার

Date:

Share post:

টাকা দিয়ে ঝাড়খণ্ডকে ভাঙার চেষ্টা করছিল, আমরা ধরে দিয়েছি- ঝাড়খণ্ডে সরকার ফেলার ষড়যন্ত্র নিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক কেনাবেচা করে মহারাষ্ট্রের ধাঁচে ঝাড়খণ্ডে সরকার ফেলতে চেয়েছিল বিজেপি (BJP)। সেই ষড়যন্ত্র এখন প্রকাশ্যে। আর বিধায়কদের হাতেনাতে ধরে সেই ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছে বাংলার পুলিশ (Police)। রবিবার, অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্য পুলিশের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। একইসঙ্গে তীব্র আক্রমণ করেন পদ্ম শিবিরের বিরুদ্ধে।

মমতা বলেন, “বিধায়কদের টাকা দিয়ে ঝাড়খণ্ডকে ভাঙার চেষ্টা করছিল, আমরা ধরে দিয়েছি। মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে ঘোড়া কেনাবেচা, তার কেন তদন্ত হবে না ? তুমি কি সাধু পুরুষ?” তোপ দাগেন মমতা। বলেন, “ঝাড়খণ্ড বাঁচিয়ে দিলাম বলে বিহার থেকে বিজেপি পালিয়ে গেল।” মুখ্যমন্ত্রীর কথা এবার দেখবেন ঝুড়ি থেকে লাড্ডুগুলো টুপটাপ খসে পড়ছে।

মোদি জমানায় অরাজকতার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, প্রায় চার লক্ষ লোক দেশ ছেড়ে চলে গিয়েছে এই কেন্দ্রীয় সরকারের আমলে। শুধু রাজনৈতিক নেতাদের নয়, আমলাদেরও ভয় দেখাচ্ছে কেন্দ্র। রাজ্যের ৮ আইপিএসকে দিল্লিতে তলব প্রসঙ্গে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

বিজেপি বিরোধী শূন্য দেশ তৈরি করতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায় বলেই তাঁর উপর আক্রমণ চালাচ্ছে- ভর্ৎসনা করেন তৃণমূল (TMC) সুপ্রিমো। সব বিরোধীদের মুখ যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমি কি বলতে পারব দেশে রাজনৈতিক স্বাধীনতা আছে? প্রশ্ন তুললেন মমতা। বিজেপিকে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা আন্দোলনের পাঁচটা গান যাঁরা বলতে পারবেন না, তাঁরা আজ বেশি দেশপ্রেমের কথা বলছে।

আরও পড়ুন- Draupadi Murmu: স্বাধীনতার প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু


 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...