Tuesday, March 3, 2026

Beating Retreat : স্বাধীনতার হীরক জয়ন্তী বর্ষে আটারি-ওয়াঘা সীমান্তে বিটিং রিট্রিট অনুষ্ঠান

Date:

Share post:

স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে পাঞ্জাবের অমৃতসরে আটারি-ওয়াঘা সীমান্তে (Attari-Wagah Border) বিটিং রিট্রিট (Beating Retreat ) অনুষ্ঠানে বিএসএফ (BSF) ও পাক রেঞ্জার্সের (Pakistan Rangers) জওয়ানরা। স্বাধীনতার তিন রঙে সেজে উঠেছে সীমান্ত। ভারতীয় সেনা এবং পাকিস্তানি সেনার উপস্থিতিতে সুশৃংখলভাবে ওয়াঘা সীমান্তে স্বাধীনতার হীরক জয়ন্তী উদযাপন করা হয়। বৃষ্টি ভেজা প্রকৃতির মাঝেই তেরঙ্গা ছাতা মাথায় ওয়াঘা সীমান্তে দর্শকের উপস্থিতি চোখে পড়ার মতো।

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর এই অনুষ্ঠান দেখতে দূর-দূরান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও বহু পর্যটক আসেন প্রতি বছর। কিন্তু করোনা সংক্রমণের জেরে এর আগের ২ বছর সেভাবে এই অনুষ্ঠানের সাক্ষী হতে পারেননি সাধারন মানুষ। তাই এ বছর সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হতেই উপচে পড়া ভিড় ওয়াঘা সীমান্তে। ১৯৫৯ সাল থেকে ওয়াঘা-আটারি সীমান্তের জয়েন্ট চেক পোস্ট-এ বিএসএফ এবং পাক রেঞ্জার্স-এর মধ্যে ‘বিটিং রিট্রিট’ অনুষ্ঠিত হয়ে আসছে। সীমান্তে এই দিনের ছবি যেন বারবার করে ভারত আর পাকিস্তানের মৈত্রী বন্ধনের কথাই মনে করিয়ে দেয়। এবছরও প্রথা মেনে অনুষ্ঠানের শেষে দুই দেশের জওয়ানদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।আটারি-ওয়াঘা সীমান্তে ফ্ল্যাগ-লোয়ারিং বা পতাকা একটি দৈনিক সামরিক অনুশীলন যা ভারতের নিরাপত্তা বাহিনী (Border Security Force) এবং পাকিস্তান (পাকিস্তান রেঞ্জার্স) যৌথভাবে ১৯৫৯ সাল থেকে অনুসরণ করে আসছে। স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসে এই অনুষ্ঠান দেখার জন্য দু’দেশের নাগরিকরা ভিড় জমান সীমান্তে। এ বছরও ব্যতিক্রম হয়নি।

spot_img

Related articles

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...

চন্দ্রগ্রহণের জেরে পিছিয়ে গেল সূর্যদের অনুশীলন! নিয়ম ভেঙে শাস্তির মুখে সঞ্জু?

আগামী বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের (T20 World Cup )সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। সোমবারই মুম্বইয়ে পৌছে যায় টিম ইন্ডিয়া।...

ইরানের মিসাইল রেঞ্জে শাহরুখ-সলমনদের ভিলা, দুবাইয়ের নিরাপত্তা নিয়ে চিন্তায় সেলেব্রিটিরা 

ট্যাক্স-ফ্রি আভিজাত্য আর নিশ্চিদ্র নিরাপত্তার ভরসায় আরব সাগরের তীরে দ্বিতীয় ঘর বেঁধেছিলেন বিশ্বের তাবড় সেলেব্রিটিরা। কিন্তু পশ্চিম এশিয়ার...