Wednesday, June 10, 2026

অচিন্ত্য শিউলিকে সম্বর্ধনা জানাল ক্যালকাটা রোয়িং ক্লাব

Date:

Share post:

সোমবার অচিন্ত্যকে সম্বর্ধনা জানাল ক্যালকাটা রোয়িং ক্লাব। অচিন্ত‍্যের হাতে তুলে দেওয়া হল ৫১ হাজার টাকার চেক। ২০২২ কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা জিতেছিলেন অচিন্ত্য শিউলি। সারা দেশকে গর্বে ভরিয়ে তুলেছেন তিনি। এই সাফল্যের জন‍্য রয়েছে পরিশ্রমের পাশাপাশি রয়েছে ধৈর্য। ৭৫ তম স্বাধীনতা দিবসের দিন জানালেন অচিন্ত‍্য।

এদিন ক্যালকাটা রোয়িং ক্লাবে এসে অচিন্ত্য বললেন, “সাফল্যের জন্য পরিশ্রমের পাশাপাশি প্রয়োজন ধৈর্য। শুধু পরিশ্রম করলে হবে না, তার সঙ্গে ধৈর্য না থাকলে সাফল্য পাওয়া কঠিন। আমার সোনা দাদার জন্য। ও না থাকলে এই জায়গায় যেতে পারতাম না।”

এর পাশাপাশি আগামীর লক্ষ‍্যের কথা জানিয়ে দিলেন অচিন্ত‍্য। তিনি বলেন,” বার লক্ষ্য অলিম্পিক্স। সেখান থেকেও দেশের জন্য পদক আনতে চাই।”

কমনওয়েলথ গেমসে পুরুষদের ৭৩ কেজি বিভাগে সোনা জিতেছেন অচিন্ত্য। প্রথমবার খেলতে নেমেই এই কীর্তি গড়লেন হাওড়ার পাঁচলার ছেলে। এদিন ক্যালকাটা রোয়িং ক্লাবে এসে পতাকা উত্তোলন করেন অচিন্ত্য। তাঁকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানানো হয়। এছাড়াও অচিন্ত্যর হাতে ৫১ হাজার টাকার চেক তুলে দেন ক্লাবের সচিব।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

আগামী ২১ জুন (রবিবার) আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে নজরকাড়া অনুষ্ঠানের আয়োজন শহর কলকাতায়। উপস্থিত থাকবেন...

রাজ্যের সম্ভাব্য মন্ত্রীদের তালিকা: সূত্রে প্রকাশ ৯ মন্ত্রীর নাম

সরকার গঠনের ১ মাস পরেও মন্ত্রী নির্ধারণে ব্যর্থ রাজ্যের প্রথম বিজেপি সরকার। মাত্র ৯টি দফতর (cabinet) ৫ মন্ত্রীর...

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...