Saturday, April 4, 2026

তেরঙ্গা তখনই উঁচুতে উড়বে যখন প্রত্যেক ভারতীয় উন্নত শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা পাবে: কেজরিওয়াল

Date:

Share post:

খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) রাজ্যগুলির বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবাগুলিকে দান-খয়রাতি বলে অভিযোগ করে নিন্দায় সরব। স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তির দিন মোদির এই বক্তব্যের তীব্র নিন্দা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। স্পষ্ট ভাষায় জানালেন, বিনামূল্যে শিক্ষা এবং স্বাস্থ্য কোনও খয়রাতি নয়৷ এগুলো মানুষের প্রাপ্য৷

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছত্রশাল স্টেডিয়ামে বক্তব্য রাখতে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী(Delhi CM) কেজরিওয়াল বলেন, “দেশের ১৩০ কোটি মানুষকে একত্রিত হতে হবে৷ ভারতকে বিশ্বের শ্রেষ্ঠ দেশ হিসাবে গড়ে তুলতে হবে। আমরা একত্রিত হয়েই ব্রিটিশদের বের করে দিয়েছিলাম। আজ আমরা একত্রিত হয়েই ভারতকে বিশ্বের শীর্ষ দেশ করতে পারি। তেরঙ্গা পতাকা তখনই উঁচুতে উড়বে যখন প্রত্যেক ভারতীয় উন্নত স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষা পাবে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে সবাইকে অভিনন্দন।” একই সঙ্গে মোদি সরকার কে তোপ দেগে তিনি জানান, “বিনামূল্যে শিক্ষা এবং স্বাস্থ্য কোনও খয়রাতি নয়৷ এগুলো মানুষের প্রাপ্য৷ এগুলোই একটি দেশের ধনী হওয়ার চাবিকাঠি৷”

রাজ্যগুলির এভাবে বিনামূল্যে সুবিধা দেওয়ার বিষয়ের সমালোচনায় পূর্বেই সড়ক হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার অভিযোগ ছিল এই বিনামূল্যের প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়েই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ। এই ইস্যুতে কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের হয়। এই ইস্যুতেই এবার মোদি সরকারের বিরোধীতায় সরব হলেন কেজরি।

 

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...