Sunday, June 28, 2026

স্বাধীনতা দিবসের দিনে দুই সন্তানকে নিয়ে আত্মঘাতী মহিলা

Date:

Share post:

স্বাধীনতা দিবসের দিনে সাতসকালে মর্মান্তিক ঘটনা ঘটল বর্ধমানের পানাগড়ে। পারিবারিক অশান্তির জেরে দুই সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন মা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা যায়। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ। পলাতক মৃতার স্বামী।

আরও পড়ুন:মহাশূন্যেও তেরঙ্গা! ছবি শেয়ার করলেন মহাকাশচারী

পুলিশ সূত্রের খবর, এদিন পানাগড়ের  রেললাইন থেকে উদ্ধার হয় দুই শিশু-সহ ওই তরুণীর দেহ। জানা গিয়েছে, ওই তরুণীর নাম সীমা পণ্ডিত (২৭)। তাঁর দুই ছেলের নাম প্রাণিত পণ্ডিত (৬) এবং প্রেম পণ্ডিত (৮)। এরা প্রত্যেকেই অনুরাগপুরের বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ স্বামী উমাশঙ্কর পণ্ডিতের অত্যাচারে অতিষ্ঠ হয়েই দুই সন্তানকে নিয়ে আত্মঘাতী হয়েছেন ওই মহিলা। রবিবার সেই অত্যাচার চরমে ওঠে। তাই সোমবারই এই সিদ্ধান্ত নেন ওই মহিলা।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...