Tuesday, March 24, 2026

AIFF-কে নির্বাসন FIFA’র, কী বললেন ভারতের প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া?

Date:

Share post:

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে ( AIFF) অনির্দিষ্টকালের জন‍্য নির্বাসিত করেছে ফিফা (FIFA)। তৃতীয় পক্ষর ( সুপ্রিম কোর্টের) নাক গলানোর জন্য অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করা হয়েছে এআইএফএফকে। এরফলে সঙ্কটে ভারতীয় ফুটবল। আর এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। বাইচুং-এর মতে, এটা কঠোর সিদ্ধান্ত। পাশাপাশি এই নিষেধাজ্ঞার মাঝেও ইতিবাচক দিক দেখতে পাচ্ছেন তিনি।

এদিন এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বাইচুং বলেন, “খুব দুর্ভাগ্যজনক। ফিফা ভারতীয় ফুটবলকে নিষিদ্ধ করেছে। আমি মনে করি, ভারতীয় ফুটবলকে নিষিদ্ধ করা ফিফার অত্যন্ত কঠোর একটা সিদ্ধান্ত।”

এরপাশাপাশি বাইচুং বলেন,” তবে এতে ভারতীয় ফুটবলের উন্নতির রাস্তা সুগম হবে। আমি মনে করি, এটা আমাদের জন্য আমাদের সিস্টেমকে ঠিক করার এটা একটা দারুণ সুযোগ। তবে সমস্ত পক্ষ- ফেডারেশন, রাজ্য সংস্থাকে, এক হয়ে সিস্টেমটা সঠিকভাবে চালাতে হবে। যাতে ভারতীয় ফুটবলের উন্নতি হয়।”

 

ইতিমধ্যেই ব্যান তোলার তৎপরতা শুরু হয়েছে।
এআইএফএফ-এর ব্যান তোলার ব্যাপারে এবার সক্রিয় হল কেন্দ্রীয় সরকার। দ্রুত এআইএফএফ মামলার শুনানির আবেদন জানাল সরকার। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং এএস বোপান্নার বেঞ্চে শুনানির আবেদন করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। আগামীকাল এই মামলার শুনানি হবে বলে জানান হয়েছে। দ্রুত নতুন সংবিধান সর্বসম্মতি ক্রমে পাশ করিয়ে নির্বাচন করতে হবে। তারপর কমিটি গড়তে হবে। তবেই উঠবে ব্যান।

আরও পড়ুন:ওয়াশিংটন সুন্দরের চোট, জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে সুযোগ পেলেন বাংলার শাহবাজ, খুশি লক্ষ্মী

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...