Saturday, April 4, 2026

কী করলে উঠবে AIFF থেকে নির্বাসন? উত্তর দিয়েছে FIFA

Date:

Share post:

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে ( AIFF) অনির্দিষ্টকালের জন‍্য নির্বাসিত করেছে ফিফা (FIFA)। তৃতীয় পক্ষর ( সুপ্রিম কোর্টের) নাক গলানোর জন্য অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করা হয়েছে এআইএফএফকে। এরফলে সঙ্কটে ভারতীয় ফুটবল। এখন প্রশ্ন হচ্ছে কীভাবে উঠবে এই নির্বাসন? এক্ষেত্রে এই প্রশ্নের উত্তর দিয়েছে ফিফা। মানতে হবে দুটি শর্ত। ব‍্যস তাহলেই আবার নিজের স্বমহিমায় ফিরবে এআইএফএফ। আর করতে পারবে বিশ্বকাপ আয়োজন। মোহনবাগানও খেলতে পারবে এএফসি কাপে।

সোমবার মধ‍্যরাতে চিঠি পাঠিয়ে এআইএফএফকে নির্বাসিত করেছে ফিফা। এক্ষেত্রে এই নির্বাসন উঠতে দুটি শর্ত দিয়েছে ফিফা। এক, কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। এবং দুই, সর্বভারতীয় ফুটবল সংস্থার হাতে পুরো দায়িত্ব তুলে দিতে হবে। আর এআইএফএফ-এর হাতে দায়িত্ব তুলে দিতে হলে করতে হবে নির্বাচন। অর্থাৎ নির্বাচন হলেই কেটে যাবে সব কালোমেঘ। যত তাড়াতাড়ি নির্বাচন করা যাবে, তত তাড়াতাড়ি নির্বাসন উঠবে ভারতীয় ফুটবলে। এই মাসের শেষে নির্বাচন হওয়ার কথা।

ফিফা তাদের বিবৃতিতে জানিয়েছে, “এখন এআইএফএফ-এর ক্ষমতায় রয়েছে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স। এর বদলে যে দিন থেকে নির্বাচনের মাধ্যমে তৈরি হওয়া কমিটি এআইএফএফ-এর দৈনন্দিন কাজকর্ম দেখতে শুরু করবে, সেদিন থেকেই এই নির্বাসনের শাস্তি উঠে যাবে।”

আরও পড়ুন:নির্বাসিত AIFF, এএফসি কাপে খেলা অনিশ্চিত মোহনবাগানের, ক্ষুব্ধ বাগান সচিব

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...