Wednesday, June 24, 2026

আগামিকাল থেকে দুধের দাম বাড়চ্ছে মাদার ডেয়ারি-আমূল, অপরিবর্তিত বাংলার ডেয়ারি

Date:

Share post:

বুধবার থেকে দাম বাড়ছে দুধের। লিটার প্রতি ২টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মাদার ডেয়ারি। আগেই ১৭ তারিখ দেখে দুধের (Milk) দাম লিটার প্রতি ২টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল আমূল (Amul)। সুতরাং, আগামিকাল থেকে দাম বাড়ছে মাদার ডেয়ারি (Mother Diary) ও আমূল দুধের। তবে, এখনও অপরিবর্তিত বাংলা ডেয়ারির দুধের দাম।

সম্প্রতি দুধের দাম বাড়ানোর ঘোষণা করে আমূল। মঙ্গলবার, এবার দাম বাড়াল মাদার ডেয়ারি। ১৭ আগস্ট থেকে দুধের দাম প্রতি লিটারে ২ টাকা বাড়িয়েছে ‘Amul’ । পশ্চিমবঙ্গ, দিল্লি, আমদাবাদ, সৌরাষ্ট্র, এনসিআর, মুম্বই এবং অন্যান্য সমস্ত বাজারে দাম বাড়ানো হয়েছে।

একনজরে আমূল ৫০০ মিলির দামের নয়া তালিকা:
আমূল গোল্ড- ৩১ টাকা
আমূল তাজা -২৫
আমূল শক্তি- ২৮টাকা

মাদার ডেয়ারি ফুল ক্রিমের দাম হবে ৬১ প্রতি লিটার। ডাবল টোনড দুধের দাম প্রতি লিটার হবে ৪৫। গরুর দুধের দাম লিটার প্রতি হয়েছে ৫৩ টাকা।

তবে, এখনও অপরিবর্তিত বাংলা ডেয়ারির দুধের দাম। সাধারণ মানুষ ও দুধ ব্যবসায়ীদের কথা ভেবেই বাংলা ডেয়ারি চালু করেন মুখ্যমন্ত্রী। সেই দুধের দাম এখন বৃদ্ধির কোনও সিদ্ধান্ত হয়নি।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...