Friday, June 26, 2026

অভিষেকের প্রতিশ্রুতি মতো টেট উত্তীর্ণদের সঙ্গে আজ বৈঠক ব্রাত্যর

Date:

Share post:

নিয়োগ জটিলতা কাটাতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ, বুধবার দুপুর ২ টোয় বিকাশভবনে ২০১৪ সালের প্রাথমিকের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবেন।

আরও পড়ুন: অনুব্রতর সম্পত্তির হিসাব পেতে মরিয়া সিবিআই

ক্যামাক স্ট্রিটের অফিসে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছিলেন, তখন টেট চাকরিপ্রার্থীরাও সেখানে পৌঁছে যান। কিন্তু অভিষেক সেদিন টেট চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেননি । যদিও তৃণমূল কংগ্রেসের তরফে টেট চাকরিপ্রার্থীদের কথাও অন্যদিন শোনার প্রতিশ্রুতি দেওয়া হয়। সেইমত বুধবার অর্থাৎ আজ দুপুর দুটো থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁদের সঙ্গে বৈঠক করবেন।

প্রাথমিকের টেট পাশ ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা দীর্ঘদিন ধরেই তাদের নিয়োগে বঞ্চনা নিয়ে অভিযোগ তুলেছিলেন।তাঁদের অভিযোগ ২০১৪ সালে টেট পাশ চাকরি-প্রাথীদের নিয়োগ করা হবে বলে দাবি করা হয়েছিল । কিন্তু তার পরেও তাদের নিয়োগ হয়নি ।এসকল বিষয়ের জট খুলতে আজ তাঁদের সঙ্গে মুখোমুখি বসবেন শিক্ষামন্ত্রী।

জানা গেছে, বৈঠকে উপস্থিত থাকবেন স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরাও । তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের কোনও আধিকারিক এই বৈঠকে উপস্থিত থাকবেন নাকি সে বিষয়ে এখনও স্পষ্ট নয় ।

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...