Wednesday, June 24, 2026

তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন দিলীপ: বিস্ফোরক মন্তব্য সৌগতর

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে এবং পরে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিতে চেয়ে বারবার দলের সঙ্গে যোগাযোগ করেছিলেন দিলীপ ঘোষ। ওকে দল রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর উনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাঁকে দলে নেওয়ার বিষয়ে কোনও আগ্রহ দেখায়নি। বৃহস্পতিবার বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। আর সৌগত রায়ের এমন মন্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। তবে কি গেরুয়া শিবিরে কোণঠাসা হওয়ার পরই তৃণমূলের দিকে সত্যিই ঝুঁকেছিলেন দিলীপ ঘোষ? এমন প্রশ্নই রাজনীতির ময়দানে ঘুরপাক খাচ্ছে। তবে সৌগত রায়ের দাবিকে অস্বীকার করেছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি।

এদিন তৃণমূল সাংসদ বলেন, দিলীপ ঘোষের কথার কোনও জবাব দিতে আমার রুচিতে বাধে। সেকারণেই আমি কোনও জবাব দেব না। ওর যা ক্ষমতা আছে, করে নেবে। তবে এখানেই শেষ নয়, এদিন দিলীপ ঘোষকে ‘ফিটার মিস্ত্রি’ বলেও আক্রমণ করলেন সৌগত রায়। পাশাপাশি দিলীপ ঘোষ ইংরাজি বলতে পারেন না বলেও কটাক্ষ করেন সৌগত।

তবে চুপ করে থাকেননি দিলীপ ঘোষও। পাল্টা সৌগত রায়কে কটাক্ষ করে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি বলেন, ওনাকে কি আমি বলেছি যে আমাকে পার্টিতে নিন? নাকি উনি নিজেই বিজেপিতে আসতে চাইছিলেন? ওনার প্রমাণ করা উচিত আমি কখন, কাকে, কবে একথা বলেছি! তবে এদিন সৌগত রায়কে কটাক্ষ করতে গিয়ে আগের ভঙ্গিমাতেই ‘আপত্তিকর’ মন্তব্য করে বসেন দিলীপ ঘোষ। সৌগত রায়কে ‘জুতো পেটার’ নিদান দেন তিনি। একজন প্রবীণ সাংসদকে প্রত্যক্ষভাবে দিলীপের তরফ থেকে এমন ‘কুরুচিকর’ মন্তব্যের সমালোচনা করেছে রাজনৈতিক মহল।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...