Wednesday, June 24, 2026

টি-২০ বিশ্বকাপে খেলতে নামার আগে চিন্তায় ভারতীয় দল, জানালেন পন্থ

Date:

Share post:

অক্টোবর মাসেই অস্ট্রেলিয়ায় (Australia)মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের ( T-20 World Cup) আসর। কিন্তু টি-২০ বিশ্বকাপে খেলতে নামার আগে ভারতীয় দল (India Team) কিছুটা চিন্তায় আছে বলে জানালেন নির্ভরযোগ্য উইকেটরক্ষক ঋষভ পন্থ (Rishabh Pant)। এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বকাপের আর কয়েক দিন বাকি। গোটা দলই সামান্য চিন্তায় রয়েছে। গতবারের টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল ভারত। টি-২০ বিশ্বকাপের প্রথম ম‍্যাচে পাকিস্তানের কাছে হারে ভারত। তবে পন্থ বিশ্বাস করেন আসন্ন টি-২০ বিশ্বকাপে দল ঠিক নিজেদের গুছিয়ে নেবেন এবং প্রতিযোগিতায় ১০০ শতাংশ দেবে।

এক সাক্ষাৎকারে পন্থ বলেন,”বিশ্বকাপের আর কয়েক দিন বাকি। গোটা দলই সামান্য চিন্তায় রয়েছে। একই সঙ্গে এটাও বলতে পারি, দল হিসেবে আমরা আমাদের ১০০ শতাংশ দেব। নির্দিষ্ট প্রক্রিয়ার উপর জোর দেব। এটাই আমরা করতে পারি। আশা করি আমরা ফাইনালে উঠব।”

আসন্ন টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে রোহিত শর্মার দল। সেই ম্যাচ হবে মেলবোর্নে। এই নিয়ে পন্থ বলেন, “অসাধারণ একটা পরিবেশে খেলতে নামব আমরা। এমসিজি বিশ্বের অন্যতম সেরা মাঠ। ভারতীয় দর্শকরাও অনেক বেশি সংখ্যায় আসবেন। যত বেশি সমর্থক আমাদের ম্যাচে আসবেন, তত ভাল খেলব আমরা। প্রত্যেকের সমর্থন আমাদের কাছে গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন:দুই ক্লাবে মমতা : মোহনবাগানকে ১০ গোল দিল ইস্টবেঙ্গল

 

 

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...