Saturday, April 4, 2026

উপত্যকায় পুলিশের অস্ত্র কেড়ে পালানোর চেষ্টা, পালটা গুলিতে খতম জঙ্গি

Date:

Share post:

পুলিশের(Police) কাছ থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করছিল জঙ্গি(Terrorist)। তবে পালানোর আগেই নিরাপত্তাবাহিনীর পালটা গুলিতে ভবলীলা সাঙ্গ হল এক লস্কর জঙ্গির। ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের(Jammu Kashmir) টোফ গ্রামে। মৃত ওই জঙ্গির নাম মহম্মদ আলি হুসেন।

জানা গিয়েছে পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে ভারতে অস্ত্র পাচার হচ্ছে এমন খবর এসেছিল পুলিশের কাছে। সেই অস্ত্র উদ্ধারের জন্য আগে থেকেই পুলিশি হেফাজতে থাকা লস্কর জঙ্গি মহম্মদ আলি হুসেনকে নিয়ে সংশ্লিষ্ট এলাকায় যায় পুলিশ। ওই জায়গা থেকেই মাটিতে পুঁতে রাখা অস্ত্র উদ্ধার উদ্ধারও করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের তালিকায় ছিল একটি একে-৪৭ রাইফেল, দু’টি পিস্তল, গ্রেনেড-সহ বেশ কিছু অস্ত্র। এই ঘটনার পরই একজন পুলিশের থেকে রাইফেল কেড়ে নিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ওই জঙ্গি। এবং গুলি চালাতে চালাতে পালানোর চেষ্টা করে। এই ঘটনায় জঙ্গির ছোঁড়া গুলিতে আহত হন এক পুলিশকর্মী। পালটা গুলি চালায় পুলিশ। নিরাপত্তাবাহিনীর গুলিতে গুরুতর জখম হয় মহম্মদ। দু’জনকেই ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় ওই জঙ্গির।

কাশ্মীর পুলিশের এডিজিপি মুকেশ সিং জানিয়েছেন, নির্দিষ্ট জায়গায় পাক ড্রোন মারফত অস্ত্র আসার খবর পেয়েই লস্কর জঙ্গিকে নিয়ে ওই স্থানে যাওয়ার পরিকল্পনা করা হয়। সেখানে মাটির নীচে পুঁতে রাখা অবস্থায় অস্ত্র উদ্ধার করা হয়। সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পরেই আচমকা গুলি চালায় ওই জঙ্গি। পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। গুরুতর আঘাতের ফলেই মৃত্যু হয় মহম্মদের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...