Wednesday, June 24, 2026

Monkey Pox: চওড়া হচ্ছে মাঙ্কিপক্সের থাবা, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Date:

Share post:

করোনা (Corona) ভাইরাসের সঙ্গে লড়াই করে চলেছে বিশ্ব । তার মাঝেই বড় চিন্তার কারণ মাঙ্কিপক্স (Monkey Pox)। একলাফে প্রায় ২০ শতাংশ বাড়ল মাঙ্কিপক্সের সংক্রমণ, সতর্ক করছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO)।

মাঙ্কিপক্সের ভাইরাস নিয়ে বাড়ছে আতঙ্ক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization) প্রধান বলছেন এই রোগ থেকে নিষ্কৃতি পেতে হলে শুধু ভ্যাকসিন (Vaccine) এর উপর ভরসা রাখলে চলবে না। এমনিতেই এই রোগের ভ্যাকসিনের সরবরাহ এবং কার্যকারিতার সম্পর্কে খুব একটা বেশি তথ্য মেলেনি বলে জানাচ্ছেন WHO এর প্রধান। বিশ্বস্বাস্থ্য সংস্থার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ৯২ টি দেশে ৩৫ হাজারেরও বেশি সংক্রমণ হয়েছে। এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর এসেছে।

WHO এর প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস (Tedros Adhanom Ghebreyesus) রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ভ্যাকসিনের গুরুত্বর কথা বলার পাশাপাশি উল্লেখ করেছেন, যে ভ্যাকসিনের সরবরাহ এবং তাদের কার্যকারিতা সম্পর্কে ডেটা সীমিত। গত সপ্তাহে প্রায় সাড়ে সাত হাজার নতুন কেস লিপিবদ্ধ করা হয়েছে। একলাফে ২০ শতাংশ সংক্রমণ বেড়েছে বলে জানাচ্ছেন WHO এর প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস (Tedros Adhanom Ghebreyesus)। ইউরোপ (Europe) এবং আমেরিকাতে (America) এই পরিসংখ্যানটা যথেষ্ট উদ্বেগজনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তরফে বলা হয়েছে এই রোগ সম্পর্কে আরও বেশি করে সচেতন হতে হবে এবং পুরুষদের ক্ষেত্রে শারীরিক সম্পর্ক থেকে আপাতত নিজেদের কিছুদিন দূরে সরিয়ে রাখাই বাঞ্ছনীয়। পাশাপাশি রোগ নির্ণয়ের দিকেও জোর দেওয়া হয়েছে হু- এর তরফ থেকে।

মাঙ্কিপক্স নিয়ে গবেষণারত বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল হেড রোসামুন্ড লুইস (Rosamund Lewis) বলছেন ভ্যাকসিন নেওয়ার পরও বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, এমন ঘটনাও লক্ষ্য করা গেছে। তবে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে ভ্যাকসিন নেওয়ার পরও সংক্রমণ কেন নিয়ন্ত্রণে আসছে না তা নিয়ে চিন্তায় WHO।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...