Wednesday, June 24, 2026

দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে CBI,’ওদের স্বাগতম’, ট্যুইট সিসোদিয়ার

Date:

Share post:

সাতসকালেই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে পৌঁছল সিবিআই দল। সিসোদিয়ার বাড়ি-সহ মোট ২১টি জায়গায় অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দলটি।

আরও পড়ুনঃঅবতরণের সময় ভয়াবহ বিমান দুর্ঘটনা, বহু প্রাণহানির আশঙ্কা

টুইটারে দিল্লির উপমুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সিবিআই এসেছে। ওদের স্বাগতম। আমরা খুবই সৎ। এটা খুবই দুর্ভাগ্যজনক যে, দেশে যারা ভাল কাজ করেন, তাঁদেরকেই হেনস্থা করা হচ্ছে এ ভাবে। এই কারণে আমাদের দেশ এক নম্বর হতে পারল না ।

তিনি আরও লেখেন, ‘এসব করে শিক্ষাক্ষেত্রে আমার কাজ বন্ধ করা যাবে না। সত্যিটা সামনে আসবেই।’ উপমুখ্যমন্ত্রীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি ট্যুইট বার্তায় জানিয়েছেন, ‘কিছুই পাওয়া যাবে না, কারণ এই ধরনের তল্লাশি আগেও হয়েছে।‘

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘যেদিন আমেরিকার সবচেয়ে বড় সংবাদপত্র দ্যা নিউইয়র্ক টাইমসের প্রথম পাতায় দিল্লির শিক্ষার মডেলের প্রশংসা করে মনীশ সিসোদিয়ার ছবি ছাপা হয়েছিল, সেইসিনই মনীশের বাড়িতে  CBI পাঠায় কেন্দ্র।’


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...