Wednesday, June 24, 2026

অনুব্রতর রাইস মিলে এবার নজর সিবিআইয়ের

Date:

Share post:

অনুব্রতর রাইস মিলে এবার অভিযান চালাল চার সদস্যের সিবিআই টিম। শুক্রবার সকালেই বোলপুরে অনুব্রতর রাইস মিল ‘ভোলে বোম’-এ অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর রাইস মিলের গেট খোলেন রাইস মিলের কর্মীরা। আপাতত মিলের কর্মীদের জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুন: দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে CBI,’ওদের স্বাগতম’, ট্যুইট সিসোদিয়ার

এদিন রাইস মিলে ঢুকতেই সেখানে একাধিক মূল্যবান এসইউভি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন তদন্তকারীরা। তবে এই গাড়িগুলি কার, সেই জবাব দিতে পারেননি সেখানকার নিরাপত্তারক্ষী।

স্থানীয় সূত্রের খবর, এই মিলেই বসতেন অনুব্রত কন্যা সুকন্যা। আরও জানা গেছে, ২০১১ সালে এই মিলটি কেনেন অনুব্রত। সিবিআই অনুব্রত ও তাঁর আত্মীয়দের সম্পত্তির হদিস পেতে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির ওপরও নজর চালাচ্ছে।

প্রসঙ্গত, বুধবার বোলপুরে গিয়ে অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের ১৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল সিবিআই। বর্তমানে সেই সম্পত্তির হদিস পেতে মরিয়া তারা। তাই ফের বোলপুরে এদিন অনুব্রতর রাইস মিলে হানা দিয়েছে চার সদ্যের টিম। অন্যদিকে নিজেদের হেফাজতে রেখে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...