Wednesday, April 8, 2026

শনিবার সকালে কলকাতায় চলে এলেন লাল-হলুদের তৃতীয় বিদেশি ইভান গঞ্জালেজ

Date:

Share post:

শনিবার সকালে কলকাতায় চলে এলেন ইভান গঞ্জালেজ। ইমামি ইস্টবেঙ্গলের (Emami EastBengal) তৃতীয় বিদেশি তিনি। ইতিমধ্যেই পাঁচ বিদেশি ফুটবলার সই করিয়ে ফেলেছে লাল-হলুদ। ইতিমধ্যেই চলে এসেছেন দুই বিদেশি। আর শনিবার চলে এলেন ইভান। চারালামবস কিরিয়াকউ শহরে এসে অনুশীলনও শুরু করে দিয়েছেন।

৩২ বছর বয়সী এই ফুটবলার এফসি গোয়ার হয়ে এর আগে ৩৬টি ম্যাচ খেলে ফেলেছেন। স্পেনের রিয়াল মাদ্রিদ অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন এই ডিফেন্ডার। বারবার নিশ্চিত গোল বাঁচিয়েছেন গোয়ার হয়ে। এবার তাঁর লড়াই ইমামি ইস্টবেঙ্গলের জার্সিতে।

এদিকে সূত্রের খবর, প্রতিশ্রুতিবান ফুটবলার হিমাংশু জাংরাকে সই করাতে পারে ইমামি ইস্টবেঙ্গল। ভবিষ্যতের সুনীল ছেত্রী পরতে পারেন লাল-হলুদ জার্সি। সরকারি ঘোষণা না হলেও শোনা যাচ্ছে, সই হয়ে গিয়েছে হিমাংশুর। ১৮ বছর বয়সী এই ফরওয়ার্ডকে দিল্লি এফসি থেকে লোনে সই করাতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই দিল্লি এফসি কর্ণধার রঞ্জিত বাজাজ টুইট করে এ খবর জানিয়েছেন।

এদিকে সোমবার যুবভারতীতে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে এই মরশুমের প্রথম ম্যাচ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল। সেই জন্য, শনিবার থেকেই ক্লোজ ডোর অনুশীলন করাবেন স্টিফেন কনস্ট‍্যানটাইন। এমনটাই জানান হয়েছে লাল-হলুদের পক্ষ থেকে। পরপর ম্যাচ রয়েছে ইমামি ইস্টবেঙ্গলের। ২৫ আগস্ট রাজস্থান এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে তারা।

আরও পড়ুন:বদ্রু বন্দ‍্যোপাধ‍্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ‍্যমন্ত্রীর

 

Related articles

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...