Sunday, June 21, 2026

প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা দেবব্রত বসু

Date:

Share post:

চলে গেলেন প্রবীণ কংগ্রেস নেতা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি দেবব্রত বসু ওরফে বেনুদা। রবিবার সকালে তাঁর মৃত্যু সংবাদ জানান সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। বর্ষীয়ান নেতার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া।

আরও পড়ুন:পঞ্চায়েতে দুর্নীতি দেখলেই এফআইআরের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতার

প্রয়াত নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করে অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি, আমাদের সবার প্রিয় দেবব্রত বসু (বেনুদা)-র প্রয়াণে আমি শোকস্তব্ধ। পরম করুণাময়ের কাছে আমি তাঁর আত্মার চিরশান্তি কামনা করি। আমৃত্যু কংগ্রেসের জন্য নিবেদিত প্রাণ বেনুদা আমাদের সকলের কাছেই দৃষ্টান্ত হয়ে থাকবেন। প্রয়াত দেবব্রত বসুর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাই আমার আন্তরিক সমবেদনা।’

প্রসঙ্গত, রাজনৈতিক ব্যক্তি হিসাবে শুধু দলের কাছেই নন, বিরোধীদের কাছেও অত্যন্ত কাছের মানুষ ছিলেন দেবব্রত বসু। নিজের রাজনৈতিক বুদ্ধিমত্তা নিয়ে সকলের ভালোবাসা অর্জন করেছিলেন তিনি। যদিও বেণুদা নামেই তিনি বেশি পরিচিত। প্রণব মুখোপাধ্যায় থেকে শুরু করে গনিখান, প্রিয়রঞ্জন দাসমুন্সি এবং অধীর চৌধুরীর সঙ্গে কাজ করেছেন তিনি। দল ছিল তাঁর কাছে প্রাণ। তাই দলের চরম দুঃসময়েও কংগ্রেস ছাড়ার কথা ভাবেননি। যদিও শেষের দিকে শারীরিক নানান অসুস্থতার কারণে প্রদেশ দফতরে আর যাওয়া হত না তাঁর। আজ তাঁর মৃত্যুতে এক যুগের অবসান হল বলে মনে করছেন প্রবীণ নেতারা।

Related articles

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...