Saturday, April 4, 2026

বোলপুরে ভাগ্নের বাড়িতেও বিনিয়োগ অনুব্রতর ! নজরে ১৮ অ্যাকাউন্ট

Date:

Share post:

গরু পাচার কাণ্ডে একের পর এক তথ্য উঠে আসছে সিবিআইয়ের হাতে। এবার বোলপুর শহরে আরও একটি বাড়ির হদিশ পাওয়া গেল। জানা গিয়েছে, বাড়িটি অনুব্রত মণ্ডলের আত্মীয়র । বোলপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের রতনপল্লি এলাকায় এই বাড়িটি করেছেন অনুব্রতর ভাগ্নে রজত মণ্ডল। বছর দুই আগে এই বাড়িটি করা হয়। আগে এখানে স্বেচ্ছাসেবী সংস্থার অধীনে ছোটদের একটি স্কুল চলত। সেই স্কুলকে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়। তারপরই বাড়িটি করেন অনুব্রতর ভাগ্নে। এই বাড়ির পিছনে অনুব্রত বিনিয়োগ রয়েছে বলে জানতে পেরেছে সিবিআই।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে বেড়ে চলা অনুব্রত মণ্ডলের একাধিক সম্পত্তির হদিশ মিলেছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডল ছাড়াও তাঁর যারা আত্মীয় রয়েছেন তাদের ওপরেও নজর রাখা হচ্ছে। একইসঙ্গে ৮টি ব্যাঙ্কের ১৮টি অ্যাকাউন্টের ডিটেইলস চেয়ে পাঠিয়েছে সিবিআই। বোলপুরের একাধিক ব্যাঙ্কের থেকে ডিটেলসও চেয়ে পাঠানো হয়েছে সিবিআইয়ের তরফে।

 

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...