Saturday, April 4, 2026

জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন শুভমন গিল, টপকে গেলেন সচিনকে

Date:

Share post:

সোমবার জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন শুভমন গিল (Shubhman Gill)। ভেঙে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড। সোমবার জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে ১৩০ রান করেন শুভমন। আর এই রান করেতেই সচিন তেন্ডুলকরের ২৪ বছরের রেকর্ড ভেঙে দিলেন শুভমন।

১৯৯৮ সালে জিম্বাবোয়েতে গিয়ে তাদের বিরুদ্ধেই ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর অপরাজিত ১২৭ রান করেছিলেন। সেই রেকর্ডই এদিন ভেঙে দিলেন শুভমন। এদিন শুভমন করেন ১৩০ রান । এটিই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে জিম্বাবোয়েতে করা সর্বোচ্চ রান। এছাড়া ২০১৫ সালে অম্বাতি রাইডু অপরাজিত ১২৪ রান করেছিলেন। আর ২০০৫ সালে যুবরাজ সিং জিম্বাবোয়ের বিরুদ্ধে করেছিলেন ১২০ রান।

আরও পড়ুন:লোনে এফসি গোয়ার গোলরক্ষক নবীন কুমারকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল

 

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...