Saturday, April 4, 2026

একদিনের সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া

Date:

Share post:

একদিনের সিরিজে জিম্বাবোয়েকে (Zimbabwe) হোয়াইটওয়াশ করল ভারতীয় দল (India Team)। তৃতীয় একদিনের ম‍্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৩ রানে জিতল কে এল রাহুলরা (KL Rahul)। সিরিজের ফলাফল ৩-০। ভারতের হয়ে দুরন্ত শতরান করে ম‍্যাচের সেরা শুভমন গিল।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক কে এল রাহুল। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৯ করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে দুরন্ত শতরান শুভমন গিলের। ১৩০ রান করেন তিনি। অর্ধশতরান করেন ইশান কিষান। ৪০ রান করেন শিখর ধাওয়ান। ৩০ রান করেন অধিনায়ক কে এল রাহুল। জিম্বাবোয়ের হয়ে পাঁচ উইকেট নেন ব্রাড ইভান্স। একটি করে উইকেট নেন নাউচি এবং জনঙ্গি।

জবাবে ব‍্যাট করতে নেমে ২৭৬ রানে গুটিয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস। তবে ম‍্যাচের শেষে দিকে লড়াই চলে হাড্ডাহাড্ডি। মনে করা হচ্ছিল ম‍্যাচ বের করে নিয়ে যাবে জিম্বাবোয়ে। দুরন্ত খেলেন সিকন্দর রাজা। ১১৫ রান করেন তিনি। ৪৫ রান করেন উইলিয়ামস। ভারতের হয়ে তিন উইকেট নেন আভেশ খান। দুটি করে উইকেট নেন অক্ষর প‍্যাটেল, দীপক চ‍্যাহার এবং কুলদীপ যাদব। একটি উইকেট নেন শার্দুল ঠাকুর।

আরও পড়ুন:ফিফার নির্বাসন থাকা সত্ত্বেও বিদেশি সই করাতে পারবে ক্লাব গুলো : সূত্র

 

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...