Tuesday, February 24, 2026

নজরে ২৪: মোদি-স্তুতিতে বাংলাতে বই প্রকাশ করছে বিজেপি

Date:

Share post:

একদিকে বিরোধীদের দুরমুশ করতে এজেন্সিকে হাতিয়ার করে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে বিজেপি, অন্যদিকে ভাবমূর্তি স্বচ্ছ করতে কোনও খামতি রাখছে না গেরুয়া শিবির। সেই লক্ষ্যে বাংলায় পুজোর পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) উপর লেখা ‘মোদি@২০’ শীর্ষক বইয়ের বাংলা সংস্করণ প্রকাশ করা হবে। অক্টোবরে, এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বিজেপির(BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার(JP Nadda)।

বিজেপি সূত্রের খবর, ২৪-এর লোকসভা নির্বাচনকে নজরে রেখে বাংলা তো বটেই দেশের সমস্ত রাজ্যে মোদির এই বইকে সামনে রেখে প্রচার শুরু করবে গেরুয়া শিবির। বই প্রকাশ অনুষ্ঠানে মোদির প্রশংসার পাশাপাশি নিশানা করা হবে বিরোধীদের। সেক্ষেত্রে হাতিয়ার করা হবে দুর্নীতি ইস্যুকে। কারণ দেশজুড়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে চলছে সিবিআই-ইডির তৎপরতা। ২৪-এর নির্বাচনকে নজরে রেখে দুর্নীতি বানে বিদ্ধ করা হবে বিরোধী রাজনৈতিক দলগুলিকে।

আর সেই ছবি ধরা পড়েছে নাড্ডার সাম্প্রতিক ভাষণে। এদিন প্রশাসক হিসাবে নরেন্দ্র মোদির ২০ বছরের খতিয়ান পেশের পাশাপাশি বিরোধীদের কটাক্ষ করে নাড্ডা দাবি করেন, “বিজেপি খয়রাতি করে না, দেশকে শক্তিশালী করার কাজ করে।” পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের কথাও উল্লেখ করেছেন তিনি। প্রধানমন্ত্রী যে দেশের সেবাকেই ব্রত হিসাবে নিয়েছেন, সেই দাবির পাশাপাশি নাড্ডা জানান, ‘সেবা হি সংগঠন’ কর্মসূচির নাম মোদিরই ঠিক করে দেওয়া। গেরুয়া শিবিরের প্রকাশিত এই বইয়ের প্রস্তাবনা লিখেছেন প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। এছাড়া অমিত শাহ, এস জয়শংকর, অজিত ডোভালের পাশাপাশি পি ভি সিন্ধু, নন্দন নিলেকানি, শিল্পপতি উদয় কোটাক-সহ বিভিন্ন ক্ষেত্রের কৃতী মানুষ বইটিতে লিখেছেন মোদিকে নিয়ে।

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...