Sunday, June 28, 2026

Neemuch: জলে ভাসছে জেলা, জেসিবি করে প্রসূতিকে পাঠান হল হাসপাতালে

Date:

Share post:

প্রবল বৃষ্টির জেরে জল থৈথৈ মধ্যপ্রদেশের (Madhyapradesh) বিভিন্ন জেলা। আবহাওয়া অফিসের (Weather Department) তরফ থেকে আগেই প্রবল বৃষ্টির (Rain) পূর্বাভাস দেওয়া হয়েছিল। বৃষ্টির জেরে জলমগ্ন একের পর এক গ্রাম। সব থেকে শোচনীয় অবস্থা মধ্যপ্রদেশের নীমচ (Neemuch) জেলার। জরুরী প্রয়োজনে গ্রামে অ্যাম্বুল্যান্স (Ambulance) প্রবেশ করার মতো পরিস্থিতিও নেই। বাধ্য হয়েই জেসিবি (JCB) এনে প্রসূতিকে হাসপাতালে পাঠানর ব্যবস্থা করল স্থানীয় প্রশাসন।

গত কয়েক দিনের বৃষ্টিতে নীমচ জেলা কার্যত জলের তলায়। ঘরবাড়ি ভেসে গেছে অনেকেরই। প্রবল বৃষ্টির জেরে মধ্যপ্রদেশের ২৯টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এরই মাঝে রাওয়াতপুরা গ্রামের এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গ্রামেরই এক অন্তঃসত্ত্বা মহিলার হঠাৎ প্রসববেদনা ওঠে। তড়িঘড়ি অ্যাম্বুল্যান্স ডাকা হলেও জমা জলের রাস্তা দিয়ে কোনওভাবেই অ্যাম্বুল্যান্স ওই প্রসূতির বাড়ি পর্যন্ত পৌঁছতে পারছিল না। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলার পরিবারের লোকেরা। এই পরিস্থিতির কথা জানতে পারেন স্থানীয় বিধায়ক এবং পুলিশ। সঙ্গে সঙ্গে প্রশাসনের তৎপরতায় একটি জেসিবির ব্যবস্থা করা হয়। এরপর জলমগ্ন ওই গ্রাম থেকে প্রসূতিকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দেয় তারা। প্রশাসনের এই মানবিক ভূমিকায় খুশি এলাকার মানুষ।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...