Wednesday, June 24, 2026

জেলবন্দি পার্থর বেতন কমল ৬০ হাজার টাকা !

Date:

Share post:

জেলবন্দি বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের অন্য বিধায়কদের তুলনায় কমপক্ষে ৬০ হাজার টাকা কমে গেল বেতন। বিধায়করা বেতন ছাড়াও অতিরিক্ত ভাতা পান বিধানসভার বিভিন্ন কমিটির বৈঠকে যোগ দিয়ে। বিধানসভার সচিবালয় সূত্রে জানা গিয়েছে, পার্থকে কোনও কমিটিতে রাখার নির্দেশ আসেনি। তিনি এখন জেলবন্দি। কবে মুক্তি কারও জানা নেই।তাই এখন তাঁর হাজিরারও প্রশ্ন নেই কমিটির বৈঠকে। তাই তাঁকে কোনও কমিটিতে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সদস্য না থাকায় অন্যান্য বিধায়কের মতো পার্থ ওই ৬০ হাজার টাকা ভাতা আর পাবেন না।

আসলে বেতনের পাশাপাশি বিধানসভার বিভিন্ন কমিটির বৈঠকে যোগ দিয়ে অতিরিক্ত ভাতা পেয়ে থাকেন বিধায়করা৷ বিধানসভায় মোট ৪১টি কমিটি রয়েছে। প্রত্যেক বিধায়ককে ন্যূনতম দুটি কমিটিতে রাখা হয়, যাতে তাঁরা মাসে সর্বোচ্চ ৬০ হাজার টাকা বৈঠক-ভাতা নিশ্চিত করতে পারেন৷

সচিবালয়ের সূত্রে খবর, বিধানসভা কমিটির বৈঠকের ভাতা ছাড়া বেতন বাবদ ২১,৮৭০ টাকা পেয়ে থাকেন বিধায়করা। বিভিন্ন কমিটির বৈঠকে যোগ তাঁদের মোট বেতন দাঁড়ায় ৮২ হাজার টাকায়৷ কিন্তু,  পার্থ এখন জেলবন্দি৷ ফলে বিধানসভার কমিটি ও স্থায়ী সমিতির কোনও কমিটিতেই নেই তিনি। ফলে ভাতা বাবদ ৬০ হাজার টাকাও যুক্ত হবে না তাঁর মূল বেতনের সঙ্গে৷ এমতাবস্থায় ২১,৮৭০ টাকা বেতন নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।

 

 

Related articles

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...