Friday, April 3, 2026

তৃণমূলে অসাধু আর বিজেপিতে সাধু! কোন মামলায় ফাঁসাবেন? সুকান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তোপ ফিরহাদের

Date:

Share post:

আমি তৃণমূল করি মানেই আমি অসাধু! তৃণমূলে থাকলে অসাধু আর বিজেপিতে গেলে সাধু? তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল (TMC) নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) মন্তব্যের প্রেক্ষিতে তীব্র কটাক্ষ করেন ফিরহাদ। শুক্রবার, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, “আমাকে কোন মামলায় ফাঁসাবেন আগে জানাবেন। আমায় গ্রেফতার করুন। কিন্তু সম্মানহানি করবেন না। মিডিয়া ট্রায়াল বন্ধ করুন।“ একই সঙ্গে তৃণমূল নেতার মতে, সুকান্ত মজুমদারের কথা শুনলে মনে হয়, যেন তাঁদের নির্দেশেই ইডি-সিবিআইয়ের গ্রেফতারি চলছে।

কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক প্রতিহিংসার জন্য ব্যবহার করছে বিজেপি। এই অভিযোগে তীব্র আক্রমণ করেন ফিরহাদ হাকিম। বলেন, “আমাকে কোন মামলায় ফাঁসাবেন জানান। জেলে যেতে ভয় লাগে না। কিন্তু সম্মানহানির ভয় লাগে।“ সরাসরি বিজেপির রাজ্য সভাপতির নাম করে তিনি বলেন, “সুকান্তবাবু এজেন্সি নিয়ে আসুন। আমি যদি অন্যায় করি গ্রেফতার করুন”। ফিরহাদ বলেন, অভিযুক্ত হওয়ায় তিনি গ্রেফতার হয়েছিলেন, তার জন্য সংশোধনাগারে ছিলেন কিন্তু হাসপাতালে ভর্তি হননি।

বারবার কেন্দ্রীয় তদন্তকারীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে তৃণমূল। এদিন ফিরহাদ বলেন, দেশে আইন, সংবিধান আছে। কিন্তু গণতন্ত্রের উপর আঘাত এক নিমেষে সব শেষ করে দেয়।

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...