Saturday, May 16, 2026

চোট থেকে ফিরেই সোনা জয় নীরাজের

Date:

Share post:

চোট থেকে ফিরেই দুরন্ত ছন্দে নীরাজ চোপড়া (Neeraj Chopra)। চোট সারিয়ে মাঠে ফিরেই ইতিহাস গড়লেন তিনি। শুক্রবার লৌসেন ডায়মন্ড লিগে সোনা জয় করলেন নীরাজ। এই সোনা জয়ের পাশাপাশি প্রথম ভারতীয় হিসেবে ডায়মন্ড লিগ মিটিং খেতাব জেতার নজির গড়লেন টোকিও অলিম্পিক্সে সোনার পদক জয়ী।

শুক্রবার প্রথম থ্রোতেই ৮৯.০৮ মিটার দূরে বর্শা ছোড়েন নীরাজ। সেই থ্রো বাকিদের থেকে অনেকটা এগিয়ে দেয় তাকে। এই থ্রোটি নীরাজের কেরিয়ারের তৃতীয় সেরা থ্রো। দ্বিতীয় প্রয়াসে ৮৫.০৮ মিটার থ্রো করেন তিনি। বাকিদের থেকে এগিয়ে থাকার কারণে তৃতীয় এবং পঞ্চম থ্রো করেননি নীরাজ। তাঁর চতুর্থ থ্রো বাতিল হয়। ষষ্ঠ থ্রোয়ে ৮০.০৪ মিটার দূরত্বে থ্রো করেন নীরাজ। আর এই সুবাদে সোনা জয় করে ফেলেন তিনি।

সদ্য চোটের কারণে কমনওয়েলথ গেমস খেলতে পারেননি নীরাজ। গত মাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জেতার সময় কুঁচকিতে চোট পেয়েছিলেন নীরাজ। কিন্তু এক মাস ধরে রিহ্যাব করার পর ডায়মন্ড লিগে ফিরেই নিজের সেরা ঝলক দেখালেন নীরাজ।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...