Saturday, March 21, 2026

বিজেপির ‘চোর’ মন্তব্যে পাল্টা এবার কড়া বার্তা সৌগতর

Date:

Share post:

দুই তৃণমূল নেতা গ্রেফতারের ঘটনাকে হাতিয়ার করে রাজনৈতিক মঞ্চে ফায়দা তুলতে মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির। ‘চোর’ বলে উত্যক্ত করা হচ্ছে সকল তৃণমূল নেতা কর্মীদের। এই ইস্যুতে আগেই সতর্ক করেছিলেন তৃণমূল(TMC) সাংসদ সৌগত রায়(Sougata Roy)। এবার দিলেন কড়া বার্তা। স্পষ্ট ভাষায় জানালেন, ‘আমরা রুখে দাঁড়ালে ওদের এলাকাছাড়া হতে হবে।’

শনিবার উত্তর ২৪ পরগনায় এক দলীয় কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সেখানেই বিরোধীদের তরফে সকল তৃণমূল নেতৃত্বের এভাবে ‘চরিত্র হনন’ প্রসঙ্গে কড়া বার্তা দেন সৌগত। কড়া ভাষায় জানান, “সিপিএম, বিজেপি, কংগ্রেস আপনারা সব তৃণমূলকে চোর ধরো, জেল ভরো বলবেন না। তৃণমূলের সবাই চোর বলবেন না। আমাদের দলের ৯৮% সৎ, ২% যদি কোনও সমস্যা থাকে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেব। তাই তৃণমূল মানেই চোর এভাবে বলে বিরোধীরা আমাদের উত্যক্ত করলে তৃণমূল কর্মীরা চুপ করে বসে থাকবে না। আমরা একবার রুখে দাঁড়ালে ওদের এলাকা ছেড়ে দিতে হবে।”

শুধু তাই নয়, আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে তিনি বলেন, “বিরোধীদের কেউ একজন প্রমাণ করুক সৌগত রায় কারও থেকে টাকা নিয়েছে, কোথাও সম্পত্তি রয়েছে। তাহলে রাজনীতি ছেড়ে দেব। ফালতু অভিযোগ শুনতে রাজি নই। যাদের চিনি না, তাঁরা আমাদের দিকে অভিযোগ তুলবে, সেটা ভালো লাগে না। তৃণমূলের লোকেরা ফুঁসছে, তাই বিরোধীরা নিজেদের নিয়ন্ত্রণ না করলে কপালে দুঃখ আছে।”

উল্লেখ্য, দুই তৃণমূল নেতার গ্রেফতারির ঘটনায় বিজেপির তরফে শুরু করা হয়েছে ‘চোর ধরো জেল ভরো’ অভিযান। শুধু তাই নয়, ‘চরিত্র হনন’ করা হচ্ছে সকল তৃণমূল নেতৃত্বের। ‘চোর’ বলে আক্রমণ করা হচ্ছে সব তৃণমূল নেতৃত্বকে। বিরোধীদের সেই মন্তব্যের বিরুদ্ধেই এবার ফুঁসে উঠলেন সৌগত।

Related articles

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের...