Sunday, April 5, 2026

এশিয়া কাপে বিরাটের ব‍্যাটে রান ফিরবে বলে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

আগামীকাল পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে এশিয়া কাপের ( Asia Cup) অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল (India Team)। বিশ্রাম কাটিয়ে দলে ফিরছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। ২০১৯ সাল থেকে শতরানের দেখা নেই বিরাটের ব‍্যাট থেকে। নিজের পুরোনো ফর্মে নেই বিরাট। যা নিয়ে সমলোচনার ঝড় ওঠে ক্রিকেট মহলে। আসন্ন এশিয়া কাপে কী নিজের ফর্মে ফিরবেন বিরাট। যদিও বিরাটের ফর্ম নিয়ে ভাবতে নারাজ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কলকাতার এক অনুষ্ঠানে বিসিসিআই সভাপতি বলেন, আমরা সবাই আত্মবিশ্বাসী যে বিরাট নিজের ফর্মে ফিরবেন।

এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,” ওকে শুধু ভারতের জন্য নয়, নিজের জন্যও রান করতেই হবে। আশা করব এই মরশুমটি ওর জন্য ভালো যাবে। আমরা সবাই আত্মবিশ্বাসী যে বিরাট পুরোনো ফর্মে ফিরে আসবে।”

এরপর সৌরভ আরও বলেন, “বিরাট একজন বড় ক্রিকেটার হিসেবে দীর্ঘ সময় ধরে রয়েছে। আমি জানি ওর নিজস্ব ফর্মুলা রয়েছে রান করার জন্য। বিরাটের মত বড় মাপের ক্রিকেটারের পক্ষে সম্ভব নয় দীর্ঘ খারাপ ফর্ম বয়ে নিয়ে যাওয়া । আমি নিশ্চিতভাবে বলতে পারি ও রানে ফিরবে। বিরাট যদি বড় ক্রিকেটার না হত, তাহলে দীর্ঘ সময় ধরে এতগুলি রান ও করতে পারত না।”

আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। জয় দিয়ে এশিয়া কাপের মহারণ শুরু করতে মরিয়া রোহিত শর্মার দল।

আরও পড়ুন:চোট থেকে ফিরেই সোনা জয় নীরাজের

 

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...