Friday, June 26, 2026

শুভেন্দুর শহরে সমবায় ব্যাঙ্কের নির্বাচনেও জয়জয়কার তৃণমূলের

Date:

Share post:

কাঁথির বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে প্রার্থীই দিতে পারেনি পদ্ম শিবির। এখানেও জয়জয়কার তৃণমূল কংগ্রেস শিবিরের।বিরোধী দলনেতার শহরের এই ব্যাঙ্কে ৯টি ডিরেক্টর পদের নির্বাচন ছিল। আগেই দুটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন এগরার বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তরুণকুমার মাইতি ও রামনগর থেকে চন্দন নন্দ। রবিবার ছিল বাকি ৭ আসনের নির্বাচন। বিরোধী বিজেপি শিবিরের কোনও প্রার্থী না থাকলেও তৃণমূলের প্রার্থীদের বিরুদ্ধে অনেকেই লড়াইয়ের ময়দানে ছিলেন। তাই এই নির্বাচনকে ঘিরে কয়েকদিন ধরেই কাঁথি শহরে ছিল টানটান উত্তেজনা।

শেষ পর্যন্ত ডিরেক্টর নির্বাচিত হন কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি, চন্দন নন্দ, উত্তম দাস, দিলীপ জানা, পার্থসারথি দাস, বিকাশচন্দ্র বেজ, তরুণকুমার মাইতি, স্বপনকুমার পড়য়্যা ও সত্যজিৎ ধাড়া। নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানান মন্ত্রী অখিল গিরি। সদ্যনির্বাচিত ডিরেক্টর সুপ্রকাশ গিরি বলেন, ‘রামনগর আসন থেকে আমি প্রতিদ্বন্দিতা করেছিলাম। এটি একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান, এখানে দলীয় কোনও মত চলতে পারে না। তবুও মানুষ আমাদের দু’হাত ভরে আশীর্বাদ করেছেন। কোনও এক নেতা রামনগরের মানুষকে টাকার মদত জুগিয়েছিলেন। কিন্তু সেসব উপেক্ষা করে রামনগরের মানুষ প্রমাণ করে দিয়েছেন টাকা দিয়ে এখানকার মানুষকে কেনা যায় না।’

Related articles

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...