Sunday, February 22, 2026

সুইডেনের লঞ্চে ভয়াবহ আগুন: বিপাকে কমপক্ষে ৩০০ যাত্রী, জোর কদমে চলছে উদ্ধারকাজ

Date:

Share post:

সুইডেনের (Sweden) যাত্রীবাহী লঞ্চে (Passenger Launch) ভয়াবহ আগুন (Massive Fire)। সোমবার প্রায় ৩০০ যাত্রী নিয়ে যাচ্ছিল লঞ্চটি। কিন্তু কিছুদুর যাওয়ার পর আচমকাই আগুন লাগে। তবে লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন বর্তমানে নিয়ন্ত্রিত (Under Control) এবং দুর্ঘটনায় (Accident) এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধারকাজ (Rescue Operation)। লঞ্চে থাকা যাত্রীদের নিরাপদে উদ্ধারের চেষ্টা করছে স্থানীয় প্রশাসন (Local Administration)। এদিন সুইডেনের বাল্টিক সাগর দ্বীপ (Baltic Sea Island) অতিক্রম করার সময় আচমকাই আগুন লেগে যায় লঞ্চটিতে। আগুন নজরে আসতেই প্রাণে বাঁচতে দৌড়াদৌড়ি শুরু করে দেন যাত্রীরা। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

লঞ্চটির নাম স্টেনা স্ক্যান্ডিকা (Stena Scandica) বলে সুইডিশ কর্তৃপক্ষ জানিয়েছে। ফেরি সংস্থার তরফে জানানো হয়েছে, জোর কদমে আগুন নেভানোর কাজ চলছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। সুইডিশ মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনের (Swedish Maritime Administration) মতে, আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়া পুরোপুরি কাটতে আরও বেশ খানিকটা সময় লাগবে। তবে লঞ্চটিতে বর্তমানে আর কোনও আগুন নেই। যাত্রীদের সাবধানে রাখা হয়েছে। সকলেই সুরক্ষিত আছেন। যাত্রীদের উদ্ধারকাজে ইতিমধ্যে ঘটনাস্থলে ৭টি জাহাজ ও ৩টি হেলিকপ্টার পাঠানো হয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। লঞ্চে আটকে পড়া যাত্রীদের নিরাপদ জায়গায় নিয়ে আসা হচ্ছে।

তবে এক সুইডিশ সংবাদপত্রের (Swedish Newspaper) দাবি, এদিন লঞ্চটির ডেকে একটি টায়ারে আচমকাই আগুন লেগে যায়। আর সেই আগুনই চারিদিকে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন- খাঁটি জিনিস ক্রেতাদের পৌঁছে দিয়ে ‘নেশন প্রাইড অ্যাওয়ার্ড’ পেল ‘ফার্ম টু হোম শপ’

 

spot_img

Related articles

ধর্মের বিভাজনের রাজনীতির মধ্যে ব্যতিক্রমী: মহারাষ্ট্রের সৌন্ডালা

মনে আছে তো ক্রান্তিবীর সিনেমাতে নানা পাটেকরের সেই বিখ্যাত ডায়লগ, 'বলো কোনটি হিন্দুর রক্ত ​​আর কোনটি মুসলিমের'? বর্তমান...

বাইশ গজে উড়ে গেল বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ব্রিগেড

মহিলাদের রাইজিং স্টার্স এশিয়া কাপে(Women's Asia Cup Rising Stars) চ্যাম্পিয়ন ভারত (India women))। থাইল্যান্ডে রাইজিং স্টার্স এশিয়া কাপে...

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে সতর্ক লোবেরা, বাগান শিবিরে স্বস্তির বাতাস

আইএসএলের (ISL) প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেও মোহনবাগানের(Mohun bagan) খেলা প্রত্যাশা পূরণ করতে পারেনি। সোমবার দ্বিতীয় ম্যাচে...

‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের শক্তি’, সম্প্রীতি রক্ষার অঙ্গীকার মমতার

মাতৃভাষা বিশ্বের সামনে আমাদের গৌরব দিয়েছে। সেই উত্তরাধিকার যা রক্ষা করা আমাদের কর্তব্য। অমর একুশের ভাষাদিবসের (International Mother...